Advertisement
E-Paper

তৃণমূলের শান্তনুকে সাড়ে আট ঘণ্টা জেরা ইডির, মুখ খুললেন না কুন্তলের সঙ্গে লেনদেন নিয়ে

বুধবারও শান্তনুকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রায় ১২ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এর পর বৃহস্পতিবার ফের তলব করা হয় তাঁকে। সাড়ে ৮ ঘণ্টা ধরে চলে জেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ২১:২৫
শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার প্রায় সাড়ে আট ঘণ্টা জেরা করল ইডি।

শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার প্রায় সাড়ে আট ঘণ্টা জেরা করল ইডি। — নিজস্ব চিত্র।

তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার প্রায় সাড়ে ৮ ঘণ্টা জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রের খবর, ওঁর বাড়িতে যে নথি মিলেছিল সেই নিয়ে জেরায় মুখ খোলেননি তিনি। তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে লেনদেন হয়েছিল কিনা, তাও জানাতে চাননি শান্তনু।

বুধবারও শান্তনুকে জেরা করে ইডি। প্রায় ১২ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এর পর বৃহস্পতিবার ফের তলব করা হয় তাঁকে। দুপুর ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তৃণমূল নেতা। শুরু হয় জেরা।

গত ২০ জানুয়ারি ১২ ঘণ্টারও বেশি সময় ধরে হুগলির বলাগড়ের বারুইপাড়া এলাকায় তৃণমূল নেতা শান্তনুর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। অভিযানে শামিল ছিলেন ১২ জন আধিকারিক। ইডি সূত্রে খবর, তল্লাশিতে হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষের বাড়ি থেকে একাধিক নথি পাওয়া গিয়েছে। তার মধ্যে নিয়োগ সংক্রান্ত নথিও আছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

তদন্তকারীরা বৃহস্পতিবার জানতে চান, বলাগড়েরই যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে শান্তনুর লেনদেন ছিল কি না। সেই জবাব তিনি দেননি বলেই ইডি সূত্রের খবর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে কুন্তলকে। ‘অযোগ্য’দের চাকরি দেওয়ার বিনিময়ে তিনি টাকা নিতেন বলে অভিযোগ।

ED Teacher Recruitment Scam Case TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy