Advertisement
E-Paper

সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজ হ্যাকারদের কবলে! বদলে গেল ইউআরএল, দায়ের অভিযোগ

সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে বলে অভিযোগ। তাঁর ফেসবুক পেজের ইউআরএল বদলে দিয়েছেন হ্যাকাররা। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ০৭:৩২
সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজটি হ্যাক করে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজটি হ্যাক করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। —ফাইল ছবি

হ্যাকারদের কবলে সিপিএম পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। তাঁর ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে বলে অভিযোগ। সূর্যকান্তের ফেসবুক পেজের ইউআরএল বদলে দিয়েছেন হ্যাকাররা। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

সিপিএমের তরফে জানানো হয়েছে, সূর্যকান্তের 'ভেরিফায়েড ফেসবুক পেজ'-এর ইউআরএল ছিল https://www.facebook.com/surjyakmishra। পেজটি হ্যাকড হওয়ার পর এই ইউআরএল বদলে গিয়েছে। সূর্যকান্তের ফেসবুক পেজের নতুন ইউআরএল করা হয়েছে https://www.facebook.com/Surjyaoffcie।

এ বিষয়ে ইতিমধ্যেই ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন সূর্যকান্ত। এ বিষয়ে শীঘ্র আইনি পদক্ষেপ করা হবে বলে খবর। দলের তরফে অনুগামীদের উদ্দেশে বিচলিত না হয়ে ধৈর্য্য ধরতে অনুরোধ করা হয়েছে।

সূর্যকান্ত এমনিতে ফেসবুকে বেশ সক্রিয়। মাঝেমধ্যেই কোনও রাজনৈতিক বিষয়ে নিজের বা দলের অবস্থান জানিয়ে ফেসবুকে পোস্ট করে থাকেন তিনি। তাঁর ফেসবুক পেজটি বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে অনুগামীরা বিচলিত হয়ে পড়েছেন। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

Surya Kanta Mishra Facebook Hacker
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy