Advertisement
E-Paper

পুরসভায় এ বার ফিনান্স অফিসার

পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের খবর, ৩১ অক্টোবর রাজ্য অর্থ দফতর এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সব পুরসভায় ফিনান্স অফিসার নিয়োগের কথা জানায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ০৪:১৬
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

কাজে স্বচ্ছতা আনতে পুরসভাগুলিতে ফিনান্স অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। সেই সিদ্ধান্ত মেনে ঘাটাল মহকুমার ৫ পুরসভায় বিজ্ঞপ্তি জারি হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের খবর, ৩১ অক্টোবর রাজ্য অর্থ দফতর এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সব পুরসভায় ফিনান্স অফিসার নিয়োগের কথা জানায়। ১১ নভেম্বরের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ফিনান্স অফিসারদের সংশ্লিষ্ট পুরসভায় যোগ দিতে হবে। ফিনান্স অফিসার না থাকায় এত দিন পুরসভার সব হিসেব এক জন হিসেব পরীক্ষকেই রাখতে হত। ফিনান্স অফিসারেরা আসায় দ্রুত ত্রুটি ধরা সম্ভব হবে বলেই প্রশাসনের আশা।

Nabanna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy