কয়লা পাচার মামলায় এ রাজ্যের পাঁচ আইপিএস অফিসারকে দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। ইডি সূত্রের দাবি, ২০২০ সালে কয়লা পাচার নিয়ে যে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলাতেই ১৫ জুনের পর থেকে ওই পাঁচ জনকে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। প্রসঙ্গত, এর আগে এই মামলায় এ রাজ্যের ৯ জন আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
ইডি সূত্রের দাবি, বিগত সরকার এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ আইপিএস অফিসারেরা কয়লা পাচারকারীদের মদত দিয়েছিলেন বলে অভিযোগ। এ-ও অভিযোগ, পাচারকারীদের মদত দেওয়ার বিনিময়ে আর্থিক ভাবে লাভবানও হয়েছেন তাঁরা। এ ব্যাপারে কিছু সূত্রও তদন্তকারীদের হাতে এসেছে। তার ভিত্তিতেই এই তলব বলে সূত্রের দাবি। ইডি সূত্রের এ-ও দাবি, এর আগের দফায় জিজ্ঞাসাবাদে আইপিএস অফিসারদের পারিবারিক সম্পত্তির হিসাব জমা নেওয়া হয়েছিল। সেই নথি পরীক্ষা করতে গিয়েও কিছু অসঙ্গতি সামনে এসেছে। ইডি-র এক কর্তার দাবি, ‘‘তদন্তে উঠে আসা সব তথ্য দিল্লির রাউস অ্যাভিনিউ বিশেষ সিবিআই কোর্টে জমা দেওয়া হয়েছে।’’ এই পাঁচ জনের পরে আরও দু’জনকে তলব করা হবে বলেও ইডি সূত্রের দাবি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)