Advertisement
E-Paper

বাড়িতে ঢুকে গুলি গৃহকর্তাকে

হামলার আশঙ্কায় তিনি বাড়ি মুড়ে ফেলেছিলেন সিসিটিভি ক্যামেরায়। সেই আশঙ্কাই সত্যি হল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ০২:৪৪

হামলার আশঙ্কায় তিনি বাড়ি মুড়ে ফেলেছিলেন সিসিটিভি ক্যামেরায়। সেই আশঙ্কাই সত্যি হল।

বুধবার ডোমজুড়ের মাকড়দহের মালিকপাড়ায় নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হলেন তাপস গলুই নামে এক ব্যক্তি। অভিযুক্ত এলাকার দুই দুষ্কৃতী অজয় সাউ ও তার ভাই বিজয়। দু’জনেই অধরা। তাপসের ডান চোখে গুলি লেগেছে। তিিন এসএসকেএম হাসপাতালে ভর্তি।

পুলিশ জানিয়েছে, তিন জনই মূলত হাওড়া শহর এলাকায় তোলাবাজি-সহ নানা রকম দুষ্কর্মের সঙ্গে জড়িত। অনুমান, টাকার হিসেব নিয়ে গোলমালের জেরেই এই ঘটনা। গাঁজা বিক্রির অভিযোগে মাসদুয়েক আগে গ্রেফতার হয়েছিলেন তাপস। পরে জামিনে পান। সুস্থ হলে তাঁকে জেরা করা হবে। এ দিন তাপসের স্ত্রী মৌসুমিই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন।

তাপস আগে সলপে থাকতেন। বছর পাঁচেক আগে তিনি সপরিবারে মালিকপাড়ায় বসবাস শুরু করেন। অজয়-বিজয়ও গত কয়েক বছর ধরে সেখানেই থাকছে। আজ, বৃহস্পতিবার ওই এলাকার নিজস্ব উৎসব ‘পঞ্চম দোল’ শুরু হচ্ছে। তার আগে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

Death

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy