Advertisement
E-Paper

পাঁচ জন জখম দুর্ঘটনায়, অটোর সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কা হুগলির পোলবায়

বুধবার সকালে চুঁচুড়া-তারকেশ্বর রোডে ঘটে ওই দুর্ঘটনা। সুগন্ধার গোটু থেকে যাত্রী নিয়ে চুঁচুড়া-তারকেশ্বর রোড ধরে ডুবির ভেড়ি যাচ্ছিল অটোটি। সেই সময় একটি গাড়ি মুখোমুখি ধাক্কা মারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১২:৪৮
5 injured due to an accident at Polba of Hooghly

অটোর সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কা। — নিজস্ব চিত্র।

অটোর সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কায় জখম হলেন অটোচালক-সহ পাঁচ যাত্রী। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে হুগলির পোলবায়। দুর্ঘটনায় জখমদের উদ্ধার করে ভর্তি করানো হয়েছে স্থানীয় হাসপাতালে। আহতের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার সকালে চুঁচুড়া-তারকেশ্বর রোডে ঘটে ওই দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুগন্ধার গোটু এলাকা থেকে যাত্রী নিয়ে চুঁচুড়া-তারকেশ্বর রোড ধরে ডুবির ভেড়ি যাচ্ছিল ওই অটোটি। সেই সময় আলিনগরের দিক থেকে একটি গাড়ি সজোরে মুখোমুখি ধাক্কা মারে অটোটিকে। দুর্ঘটনার জেরে অটোটি ছিটকে গিয়ে পড়ে রাস্তার নয়ানজুলিতে। ওই দুর্ঘটনায় এক মহিলা যাত্রী-সহ অটোর চার যাত্রী এবং অটোচালক জখম হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলবা থানার পুলিশ। পুলিশ আহতদের অ্যাম্বুল্যান্সে চাপিয়ে নিয়ে যায় চুঁচুড়া হাসপাতালে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবারই হুগলির বলাগড়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তিন বাইক আরোহীর। তার ২৪ ঘণ্টা পরেই ঘটল এই দুর্ঘটনা।

Accident injured
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy