Advertisement
E-Paper

কোন্নগরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক

রবিবার দুপুরে কোন্নগরের বারোমন্দির ঘাটে গঙ্গায় স্নান করতে নেমেছিলেন রাজদীপ সরকার (২১) নামে এক যুবক। তিনি কোন্নগরের লালবাহাদুর রোডের ঋত্বিকা অ্যাপার্টমেন্টের বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৫:৪৯
রাজদীপ সরকার।

রাজদীপ সরকার। নিজস্ব চিত্র

স্নান করতে গিয়ে ঘটল বিপত্তি। রবিবার দুপুরে হুগলির কোন্নগরে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন এক যুবক। তাঁর সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।

রবিবার দুপুরে কোন্নগরের বারোমন্দির ঘাটে গঙ্গায় স্নান করতে নেমেছিলেন রাজদীপ সরকার (২১) নামে এক যুবক। তিনি কোন্নগরের লালবাহাদুর রোডের ঋত্বিকা অ্যাপার্টমেন্টের বাসিন্দা। তিনি আইন নিয়ে পড়াশোনা করেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গঙ্গায় সাঁতার কাটার সময় হঠাৎ স্রোতের টানে তলিয়ে যান রাজদীপ। সেই সময় যাঁরা ঘাটে উপস্থিত ছিলেন তাঁরা লোকজন ডাকাডাকি করেন। খবর দেওয়া হয় পুলিশেও। উত্তরপাড়া থানার পুলিশ গঙ্গার ঘাটে পৌঁছয়। লঞ্চে করে রাজদীপের সন্ধান শুরু হয় গঙ্গাবক্ষে।

তল্লাশি অভিযানে নামেন স্থানীয় মাঝিরাও। তবে এখনও পর্যন্ত রাজদীপের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর তলিয়ে যাওয়ার খবরে চরম উৎকণ্ঠায় পরিবার। তাঁর আত্মীয় পরিজন এবং বন্ধুরাও উপস্থিত রয়েছেন গঙ্গার ঘাটে।

police The Ganges Konnagar drowning
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy