Advertisement
E-Paper

Accident: মুখ্যমন্ত্রী উদ্বোধন করার কয়েক ঘণ্টা পরেই কামারকুণ্ডু উড়ালপুলে দুর্ঘটনা, মৃত এক

শুক্রবার বিকেলে সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামের সন্তোষী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ২৩:১২

প্রতীকী ছবি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে যাওয়ার পরেই কামারকুণ্ডুর নতুন রেল ওভারব্রিজে পথদুর্ঘটনা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক জন বাইক আরোহীর। গুরুতর জখম হয়েছে আর এক জন।

শুক্রবার বিকেলে সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামের সন্তোষী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর পর বাজেমেলিয়া হাসপাতালের মাঠে তৈরি অস্থায়ী মঞ্চ থেকে ভার্চুয়াল মাধ্যমে কামারকুণ্ডু রেল ওভারব্রিজের উদ্বোধন করেন তিনি। এর পর মুখ্যমন্ত্রী সেখান থেকে ফিরে আসতে তা জনসাধারণের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়। আর তার পরেই ঘটে যায় এই দুর্ঘটনা।

দুই বাইকের মুখোমুখি ধাক্কায় যাঁর গিয়েছে, তাঁর নাম তরুন আদক। বয়স ৫০। তাঁর বাড়ি মধ্য হিজলায়। ঘটনায় যে ব্যক্তি গুরুতর আহত হয়েছেন, তাঁকে নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গুর হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি।

Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy