Advertisement
E-Paper

পরিবেশ রক্ষায় ‘সবুজ পত্র’! বিধানসভা ভোটের আগে জগৎবল্লভপুরে শিশুদের নিয়ে আয়োজন কর্মশালার

জগৎবল্লভপুর নাগরিক সমাজের সৌরভ দত্ত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ০১:১৪
‘বসে আঁকো’ প্রতিযোগিতা।

‘বসে আঁকো’ প্রতিযোগিতা। —নিজস্ব চিত্র।

বিধানসভা ভোটের আবহে হাওড়ার জগৎবল্লভপুরে স্কুলপড়ুয়াদের নিয়ে হল এক অভিনব কর্মশালা। উদ্দেশ্য, পরিবেশ এবং বন্যপ্রাণ রক্ষায় সচেতনতা গড়ে তোলা।

পরিবেশপ্রেমী সংগঠন সবুজ মঞ্চ ও জগৎবল্লভপুর নাগরিক সমাজের যৌথ উদ্যোগে মাজু পাবলিক লাইব্রেরিতে আয়োজিত ওই কর্মশালায় পরিবেশগত দাবিসনদ ‘সবুজ পত্র’ প্রকাশিত হয়। অনুষ্ঠানে এলাকার শিশুদের জন্য আয়োজন করা হয় ‘পরিবেশ রক্ষায় বসে আঁকো’ প্রতিযোগিতা। দেওয়া হয়, ভারতের প্রথম পরিবেশ শহিদ অমৃতা দেবী বিশ্নোইয়ের নামাঙ্কিত পুরস্কার।

জগৎবল্লভপুর নাগরিক সমাজের সৌরভ দত্ত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অলোককুমার কুণ্ডু এবং সমাজকর্মী কৌশিক রায়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন, সংবিদ গোলুই (পরিবেশপ্রেমী), অরূপরতন মাইতি (প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক, ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউশন) এবং সবুজ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশিস রায়।

Advertisement

দাবি সনদে জগৎবল্লভপুর ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যার উল্লেখ করা হয়েছে, যেমন— বৃক্ষছেদন বন্ধ, করাতকল নিয়ন্ত্রণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক নিষিদ্ধকরণ, পানীয় জলের অপচয় রোধ, উচ্চ শব্দদূষণ (ডিজে ইত্যাদি) নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন, কৌশিকী নদীর দূষণ প্রতিরোধ, পরিবেশবান্ধব নির্বাচন, পিচ কারখানার দূষণ নিয়ন্ত্রণ, নয়ানজুলি দখল রোধ, খাদ্যে কৃত্রিম রঙের ব্যবহার বন্ধ এবং জলাভূমি সংরক্ষণ সংক্রান্ত নথি প্রণয়ন। এ ছাড়া রাজ্যস্তরের বিভিন্ন পরিবেশগত সমস্যার বিষয়ও ওই সনদে অন্তর্ভুক্ত হয়েছে।

Jagatballavpur Green Environment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy