Advertisement
E-Paper

ব্যাগভর্তি ডলার, ইউরো! দুরন্ত এক্সপ্রেস থেকে নামতেই শালিমার স্টেশনে গ্রেফতার বিহারের যুবক

পটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস ধরে সকালে রাজ্যে আসেন ওই ব্যক্তি। কোথা খেকে ডলার এবং ইউরো পেয়েছেন, সে সম্পর্কে তথ্য দেননি তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২৩:০১
arrest

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিধানসভা ভোটের মুখে রেলস্টেশন থেকে উদ্ধার ব্যাগভর্তি ডলার এবং ইউরো। রবিবার এ নিয়ে হইচই হাওড়ার শালিমার স্টেশনে। পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিহারের এক বাসিন্দা।

রেল সূত্রে খবর, রাজ্যে নির্বাচনের আগে কড়া নজরদারি চলছে স্টেশনে স্টেশনে। রবিবার সকালে শালিমারে জিআরপি-র তরফে অভিযান হয়। তখনই স্টেশনে এক যুবককে ইতস্তত ভাবে ঘুরতে দেখে সন্দেহ হয় তাদের। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ব্যাগ খুলে তল্লাশি চালানো হয়। দেখা যায়, ব্যাগে রয়েছে বিপুল পরিমাণ ইউরো এবং ডলার!

খড়্গপুর জিআরপি-র এসপি মিঠুন দে বলেন, ‘‘অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে ইউরো এবং ডলার পাওয়া যায়।’’ তিনি জানান, বাজেয়াপ্ত হওয়া ডলার এবং ইউরোর ভারতীয় মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। ধৃতের নাম গোরখ কুমার। বিহারের পটনার ফুলবাড়ি থানা এলাকার বাসিন্দা তিনি।

রেল সূত্রে এ-ও খবর, পটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস ধরে সকালে রাজ্যে আসেন ওই ব্যক্তি। কোথা খেকে ডলার এবং ইউরো পেয়েছেন, সে সম্পর্কে তথ্য দেননি তিনি। বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি। ইতিমধ্যে মামলা শুরু হয়েছে।

Shalimar Station arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy