Advertisement
E-Paper

বধূর দেহ উদ্ধার চুঁচুড়ায়, খুনের অভিযোগ তুলল বাপেরবাড়ির পরিবার

বৃহস্পতিবার রাতে বধূর দেহ উদ্ধারের পর ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন। মৃতার পরিবারের অভিযোগ, মেয়েকে খুন করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৩

প্রতীকী ছবি।

বধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হুগলির চুঁচুড়ায়। মৃতার নাম রিম্পা কর্মকার (২৪)। সাত মাসের গর্ভবতী ছিলেন ওই বধূ। বৃহস্পতিবার রাতে তাঁর দেহ উদ্ধার পর ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন। মৃতার পরিবারের অভিযোগ, মেয়েকে খুন করা হয়েছে। শুক্রবার চুঁচুড়া থানায় অভিযোগও দায়ের করেছে তারা। চন্দনগর পুলিশের এসিপি (ইবি) বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘চার জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

স্থানীয় সূত্রে খবর, দশ মাস আগে রিম্পার বিয়ে হয়েছিল চুঁচুড়ার রবীন্দ্রনগর কালীতলার রঞ্জিত সাহার সঙ্গে। বধূর পরিবারের দাবি, মেয়েকে শ্বশুরবাড়িতে প্রায়ই অত্যাচার করা হত। বৃহস্পতিবার রাতে খবর আসে, রিম্পা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রিম্পার মা মণিকা কর্মকার বলেন, ‘‘বিয়ের সময় কোনও পণ নেয়নি। কিন্তু মনে মনে পণ চেয়েছিল ওরা। সেই জন্য হয়তো মেয়ের উপর অত্যাচার করত। আমিও মেয়েকে ওদের সঙ্গে মানিয়ে চলতে বলতাম। আমার মেয়েকে বাঁচতে দিল না ওরা। রাতে হাসপাতালে এসে দেখি, শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গিয়েছে।’’

মৃতার স্বামী রঞ্জিতের দাবি, ‘‘খুন নয়, আত্মহত্যা করেছে আমার স্ত্রী।’’ পুলিশ সূত্রে খবব, পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Dead body recovered
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy