Advertisement
E-Paper

পঞ্চায়েত ভোটের আগে ব্যাগভর্তি বোমা উদ্ধার, চাঞ্চল্য গ্রামীণ হাওড়ায়

সোমবার আমতা থানার চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হরিশপুর এলাকায় রেললাইনের ধারে ধানজমি থেকে ব্যাগভর্তি বোমা উদ্ধার হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ২৩:১৬

নিজস্ব চিত্র।

পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধার ঘিরে এ বার চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ায়। সোমবার আমতা থানার চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হরিশপুর এলাকায় রেললাইনের ধারে ধানজমি থেকে ব্যাগভর্তি বোমা উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তা উদ্ধার করেছে পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকেও ডাকা হয়।

স্থানীয় সূত্রে খবর, হরিশদাদপুর স্টেশনের কাছে দক্ষিন হরিশপুরে ধানজমির পাশের জঙ্গলে ব্যাগভর্তি বোমা দেখতে পান এক চাষি। সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসে চন্দ্রপুর পুলিশ ফাঁড়ি এবং আমতা থানার পুলিশ। ঘিরে ফেলা হয় জায়গাটিকে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে।

Howrah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy