Advertisement
E-Paper

হাওড়ার বালিতে ভোটের কাজ করতে এসে মৃত্যু মধ্যপ্রদেশের সাব-ইনস্পেক্টরের!

পুলিশের একটি সূত্রে খবর, শ্রীনিবাসের বাড়ি মধ্যপ্রদেশের মৈহারে। ভোটের দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি। ‘ডিউটি’ পড়েছিল হাওড়ার বালি ঘোষপাড়ার নিশ্চিন্দা গার্লস স্কুলে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ২০:০০
SI Death in Howrah

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পশ্চিমবঙ্গে ভোটের ‘ডিউটি’-তে এসে মৃত্যু মধ্যপ্রদেশ পুলিশের এক সাব-ইনস্পেক্টরের। মৃতের নাম শ্রীনিবাস সিংহ। বয়স হয়েছিল ৫৯ বছর। শুক্রবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের একটি সূত্রে খবর, শ্রীনিবাসের বাড়ি মধ্যপ্রদেশের মৈহারে। ভোটের দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি। তাঁর ‘ডিউটি’ পড়েছিল হাওড়ার বালি ঘোষপাড়ার নিশ্চিন্দা গার্লস স্কুলে।

শুক্রবার দুপুরে হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শ্রীনিবাস। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

মধ্যপ্রদেশ পুলিশকে শ্রীনিবাসের মৃত্যুসংবাদ দিয়েছে জেলা প্রশাসন। খবর দেওয়া হয়েছে পুলিশকর্মীর বাড়ির লোকজনকেও। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন শ্রীনিবাস। কিডনির সমস্যা ছিল। সেই কারণেই মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

police Madhya Prdesh Death Case Howrah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy