Advertisement
E-Paper

বাড়ির মালিক ও প্রোমোটারের বিবাদ, দু’পক্ষের হাতাহাতিতে ঝরল রক্ত, আহত দুই

এলাকার একটি বাড়ি নিয়ে বহু দিন ধরে বিবাদ চলছিল বাড়ির মহিলা মালিক ও প্রোমাটারের মধ্যে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০২:১৯
লরেন্স স্ট্রিট এলাকায় চাঞ্চল্য।

লরেন্স স্ট্রিট এলাকায় চাঞ্চল্য। নিজস্ব চিত্র।

বাড়ির মালিক এবং প্রমোটারের মধ্যে বিবাদ কে কেন্দ্র করে উত্তপ্ত উত্তরপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে লরেন্স স্ট্রীট পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে লরেন্স স্ট্রীট। দুই পক্ষের হাতাহাতির জেরে আহত ২।

সূত্রের খবর, এলাকার একটি বাড়ি নিয়ে বহু দিন ধরে বিবাদ চলছিল বাড়ির মালিক এক মহিলা ও প্রোমাটারের মধ্যে। ফলে সেই বিবাদ পরবর্তীকালে আদালতে অবধি গড়ায়। প্রোমাটারের অভিযোগ সোমবার ওই মহিলা মামলাধীন বাড়ির তালা ভেঙে প্রবেশ করার চেষ্টা করে। সেই সময় বাড়িতে থাকা কর্মচারীরা তাঁকে বাধা দিতে গেলে লোহার রোড দিয়ে আঘাত করে মাথা ফাঁটিয়ে দেওয়া হয় এক কর্মচারীর। অন্যদিকে মহিলার পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকার মানুষজনকে ভয় দেখিয়ে বেড়াচ্ছেন ওই প্রমোটার। এমন কি তাঁকে খুন করারও হুমকী দেন প্রমোটারের লোকজন। তাঁদের দাবি মামলা চললেও আদালত তাঁদের বাড়িতে থাকার অনুমতি দিয়েছে। সেই মত তাঁদের বাড়িতে প্রবেশ করার সময় তাঁদের বাঁধা দেন প্রমোটারের লোকজন। তাঁর পর মারধর শুরু করে। যদিও প্রমোটার সেই অভিযোগ মিথ্যা বলে জানান। আহত দুইজন উত্তরপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।

Uttarpara
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy