Advertisement
E-Paper

Suicide: পরিবার ভিন্ ধর্মে বিয়ে না মানায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুগল

মৃতেরা হলেন সঞ্জিত সরকার ও রুবিনা খাতুন। বলাগড় থানার শেরপুরে বাড়ি সঞ্জিতের। রুবিনার বাড়ি একই থানা এলাকার শিমুলিয়া অঞ্চলে ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ০৩:৪৫
দু’জনের দেহ উদ্ধার করেছে পূর্ব বর্ধমানের কালনা জিআরপি।

দু’জনের দেহ উদ্ধার করেছে পূর্ব বর্ধমানের কালনা জিআরপি।

ভিন্ ধর্মে বিয়ে মেনে নেয়নি পরিবার। যার জেরে হুগলিতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুগল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার খামারগাছি ও বলাগড় স্টেশনের মাঝামাঝি জায়গায়।

মৃতেরা হলেন সঞ্জিত সরকার ও রুবিনা খাতুন। বলাগড় থানার শেরপুরে বাড়ি সঞ্জিতের। রুবিনার বাড়ি একই থানা এলাকার শিমুলিয়া অঞ্চলে । ১৬ বছর বয়স থেকেই একে অপরে সঙ্গে ভালবাসার সম্পর্কে জড়িয়েছিলেন সঞ্জিত ও রুবিনা। দু’জনের পরিবার ওই সম্পর্ক মানতে অস্বীকার করায় এক বার বাড়ি ছেড়ে পালিয়েও গিয়েছিলেন তাঁরা। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে ঘরে ফিরে এসেছিলেন সঞ্জিত ও রুবিনা।

এর পরই অন্য ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেয় রুবিনার পরিবার। কিন্তু তখন সঞ্জিতের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট ছিল। গোপনে যোগাযোগ করতেন তাঁরা। কিন্তু আর কখনওই তাঁদের এক সঙ্গে থাকা হবে না ভেবে শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেন রুবিনা ও সঞ্জিত।

দু’জনের দেহ উদ্ধার করেছে পূর্ব বর্ধমানের কালনা জিআরপি। ময়নাতদন্তের জন্য দু’টি দেহ কালনা মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সঞ্জিতের বাবা সুভার সরকার বলেন, ‘‘দুই পরিবারের কেউই ওঁদের সম্পর্ক মেনে নেয়নি। তাই হয়তো এই সিদ্ধান্ত!’’

Suicide Couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy