Advertisement
E-Paper

Cyclone Yaas: আমপান থেকে শিক্ষা, ইয়াস আছড়ে পড়ার আগেই শুরু হয়ে গেল সতর্কতামূলক ব্যবস্থা

ওই এলাকার সব কাঁচা এবং বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২১ ১৬:০৭
প্রচার চলছে। -নিজস্ব ছবি।

প্রচার চলছে। -নিজস্ব ছবি।

গত বছরের আমপান থেকে শিক্ষা নিয়ে বিপর্যয় এবং প্রাণহানি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিল উত্তরপাড়া কোতরং পুরসভা।

পুরসভা সূত্রে খবর, ওই এলাকার সব কাঁচা এবং বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকার ভদ্রকালী উচ্চ বিদ্যালয়ে সাইক্লোন কেন্দ্র করা হয়েছে। সেখানেই এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। অতিমারির কথা মাথায় রেখে পুরো বিদ্যালয় স্যানিটাইজও করা হয়েছে।

পাশাপাশি রাস্তার ধারে বিপজ্জনক অবস্থায় থাকা গাছের ডালও ছেঁটে দেওয়া হচ্ছে পুরসভার পক্ষ থেকে। শ্রীরামপুরে উপকূলবর্তী এলাকার মানুষদের সতর্ক করার জন্য পুরসভার পক্ষ থেকে মাইকে প্রচারও করা হচ্ছে।

Cyclone Yaas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy