Advertisement
E-Paper

Dead Body: নবান্নের কাছে মিলল যুবকের রক্তাক্ত দেহ, ‘এক জন’-এর সঙ্গে বেরিয়ে মৃত্যু

বিক্রমের সেই সঙ্গীর খোঁজ চালাচ্ছে শিবপুর থানার পুলিশ। ঘটনাস্থলে সিসি ক্যামেরা থাকলেও তা খারাপ বলে জানা গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ২০:০৫
নবান্নের কাছে মিলল যুবকের দেহ।

নবান্নের কাছে মিলল যুবকের দেহ। প্রতীকী ছবি।

নবান্নের কাছে মিলল যুবকের রক্তাক্ত দেহ। এমন ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ায়।
বুধবার বিকেল চারটে নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার দিকে যাওয়ার পথে, নবান্নের কাছে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন পুলিশ কর্মীরা। তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। যুবকের মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিক্রম সিংহ (৩০)। তিনি বকুলতলার বাসিন্দা। বাড়ি থেকে হাওড়া ময়দানে যাওয়ার উদ্দেশে বিক্রম বেরিয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তিনি কী ভাবে দ্বিতীয় হুগলি সেতুর ওই রাস্তায় পৌঁছলেন, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। হাওড়া ময়দানে পৌঁছতে গেলে যে রাস্তা ধরার কথা, সেটা ছেড়ে নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার রাস্তায় বিক্রম কী করতে গিয়েছিলেন সে প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, বিক্রম বাইক চালাতেন না। তিনি বাড়িতে জানিয়েছিলেন, ‘এক জন’-এর সঙ্গে বেরিয়েছেন। কিন্তু তার নাম বিক্রম বলেননি। বিক্রমের সেই সঙ্গীর খোঁজ চালাচ্ছে শিবপুর থানার পুলিশ। ঘটনাস্থলে সিসি ক্যামেরা থাকলেও তা খারাপ বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে।

Death Nabanna Young man
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy