E-Paper

সাংস্কৃতিক মেলবন্ধনের লক্ষ্যে

কর্মসূচির মধ্যে পান্ডুয়া সংলগ্ন অঞ্চল ও হুগলি জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন, আলোচনাসভা, সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪১
পান্ডুয়া স্টেশন।

পান্ডুয়া স্টেশন। ফাইল চিত্র।

সাংস্কৃতিক মেলবন্ধনের লক্ষ্যে কেন্দ্রীয় যুব কল্যাণ মন্ত্রকের ‘মেরা যুব ভারত’ প্রকল্পে বৃহস্পতিবার থেকে চার দিনের অনুষ্ঠান চলছে পান্ডুয়ার একটি অতিথিশালায়। অসমের ৪০ জনের বেশি যুবক-যুবতীকে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে প্রত্যক্ষ পরিচয়ের সুযোগ করানোর জন্য এই আয়োজন বলে জানান সৈকত মণ্ডল নামে প্রকল্পের এক আধিকারিক।

কর্মসূচির মধ্যে পান্ডুয়া সংলগ্ন অঞ্চল ও হুগলি জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন, আলোচনাসভা, সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি রয়েছে। এখানকার ইতিহাস ও সংস্কৃতিকে জানার পাশাপাশি পারস্পরিক ভাষা ও জীবনচর্চার বিনিময় করাই অনুষ্ঠানের লক্ষ্য বলে সৈকত জানান। শনিবার সকালে বলাগড় কলেজের শিক্ষক পার্থ চট্টোপাধ্যায় ওই যুবক-যুবতীদের সামনে হুগলি জেলার সংস্কৃতি নিয়ে আলোকপাত করেন। বাংলার লোক ঐতিহ্য, নদীকেন্দ্রিক সভ্যতা ও সাংস্কৃতিক সহাবস্থানের ইতিহাস নিয়েও বক্তব্য পেশ করেন। সন্ধ্যায় ছিল রবীন্দ্র-নৃত্য এবং অসমিয়া নৃত্য।

অসম থেকে আসা করণ ব্রহ্মা, মীলাক্ষী কলিতারা বলেন, ‘‘পশ্চিমবঙ্গে এই প্রথম এলাম। খুব ভাল লাগছে। পান্ডুয়ার মিনার দেখেছি। এ ছাড়াও অনেক জায়গায় ঘুরেছি। আরও বিভিন্ন জায়গায় যাব।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Pandua Cultural Program

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy