দোকান গুটিয়ে সকলের সঙ্গে গল্প করেছেন। পরিচিত চায়ের দোকানে চা খেয়ে নাতিদের জন্য চিপ্সের প্যাকেট নিয়ে বাড়ি ফিরেছেন। সকালে সেই ঝালমুড়ি দোকানদারের মৃত্যুতে পরিবার-প্রতিবেশীরা দুষছে এসআইআর প্রক্রিয়াকে।
অভিযোগ, চার বার শুনানিকেন্দ্রে ডাকা হয়েছিল বছর ষাটের শেখ আনোয়ারকে। ওই নিয়ে চিন্তায় ছিলেন কোনও রকমে সাংসার চালানো বৃদ্ধ। সোমবার তাঁর মৃত্যুর খবরে শোরগোল এলাকায়।
আনোয়ারের বাড়ি হুগলির ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে। পরিবার এবং প্রতিবেশীদের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চলাকালীন চার দফায় ডাক পড়েছিল তাঁর। যখন যে নথি বলেছেন, দিয়েছেন। তার পরেও কোথায় ভুল হচ্ছিল বুঝতে পারছিলেন না তিনি। আনোয়ারের ঝালমুড়ির দোকানের পাশে চায়ের দোকান শেখ সামসুদ্দিনের। তাঁর কথায়, ‘‘দোকান গুটিয়ে আমার কাছে এল। চা খেল। গল্প করল। নাতিদের জন্য চিপ্সের প্যাকেট কিনল। জিজ্ঞাসা করলাম, ‘এসআইআরের শুনানিতে আবার গিয়েছিলে? সব জমা করেছো?’ বলল, ‘হ্যাঁ।’ একটা লোককে চার বার শুনানিতে ডেকেছে। তার চিন্তা হবে না তো কার হবে? ওই চিন্তাতেই মানুষটা মারা গেল। সকালে উঠে শুনলাম, ও নেই!’’
রবিবার আনোয়ারের দোকান থেকে ঝালমুড়ি কিনেছিলেন শেখ সইফুদ্দিন। তিনি বলেন, ‘‘সন্ধ্যা ৭টায় ওর কাছে ঝালমুড়ি কিনলাম। কিছু ক্ষণ পরে দেখলাম চায়ের দোকানে চা খাচ্ছে। সকালে শুনলাম, লোকটা নেই! উনি এখানকারই লোক। ঝালমুড়ির দোকান ছিল। এসআইআর-আতঙ্কেই মৃত্যু হয়েছে ওর।’’
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগে চতুর্থ নোটিস পাঠানো হয়েছিল আনোয়ারকে। এলাকার পাঁচ জনের সই নিয়ে নথি জমা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তাঁর আগেই মৃত্যু হল বৃদ্ধের। মনে করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওই ব্যক্তি। তৃণমূলের অভিযোগ, এ ভাবেই এসআইআরের কারণে মৃত্যু তালিকা দীর্ঘ হচ্ছে। মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার। পাল্টা বিজেপির খোঁচা, ‘‘হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেও এসআইআর। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় দড়ি দিলেও এসআইআর। সব মৃত্যুতেই এসআইআরকে জুড়ছে শাসকদল। এসআইআর নিয়ে ভয়ের পরিবেশ যদি তৈরি হয়ে থাকে, তার জন্য দায়ী ওরা।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা