নথির হিসাব বলছে বাবার চেয়ে মেয়ের বয়সের ব্যবধান পাঁচ বছর বেশি। ওই তথ্যগত অসঙ্গতির জন্য সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে যেতে হবে বলে জানানোয় মার খেলেন বিএলও! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জে।
কালীগঞ্জ ব্লকের আশাচিয়া গ্রামের ৮০/২২৫ নম্বর বুথের বিএলও আলি সাহেব। তাঁকে মারধরের অভিযোগ উঠেছে এক দম্পতি এবং আরও কয়েক জনের বিরুদ্ধে। আক্রান্ত বুথ স্তরের আধিকারিকের মাথা ফেটেছে। সাতটি সেলাই করেছেন চিকিৎসক।
অশান্তির সূত্রপাত এসআইআরের কাজের সময়। বিএলও জানান, আশাচিয়া গ্রামের বাসিন্দা আলিফা বিবির বয়স তাঁর বাবার চেয়ে পাঁচ বছর বেশি দেখানো হয়েছে নথিতে। ওই ভুল সংশোধনের জন্য আলিফা এবং তাঁর স্বামী আয়াতুল্লাহ শেখের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তার পরেই এই পরিণতি।
আক্রান্ত বিএলও-র দাবি, লজিক্যাল ডিসক্রেপেন্সি বা তথ্যগত
অসঙ্গতি কী, সে সব বুঝতে চাননি ওই দম্পতি। শুনানিতে যেতে হবে শুনেই তাঁকে দোষারোপ
করে মারধর শুরু করেন। লাঠির আঘাতে বিএলও-র মাথা ফেটেছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে কালীগঞ্জ ব্লক হাসপাতালে এবং পরে শক্তিনগর সদর হাসপাতালে স্থানান্তর করানো হয়। রবিবার হাসপাতালের শয্যায় শুয়ে যন্ত্রণাকাতর আলি বলেন, ‘‘আমি শুধু নিয়ম মেনে তথ্যের ভুলটা ধরিয়ে দিয়েছিলাম। বাবার চেয়ে মেয়ের বয়স বেশি হতে পারে না, এই সহজ কথাটা বলতেই আয়াতুল্লাহ শেখ ও তাঁর লোকজন আমাকে মারতে শুরু করেন। মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। সাতটা সেলাই পড়েছে আমার মাথায়।’’
আরও পড়ুন:
যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে পাল্টা বিএলও-র বিরুদ্ধে অভিযোগ করেছেন আয়াতুল্লাহ। তাঁর দাবি, ‘‘বিএলও সাহেব ইচ্ছাকৃত ভাবে আমাদের হয়রানি করার জন্য ওই কাণ্ড ঘটিয়েছেন। নথিতে ভুল থাকলে সেটা সংশোধনের বদলে উনি আমাদের ছোট করছিলেন।’’
অন্য দিকে, ওই ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং এসআইআরের কাজ করার সময় সরকারি কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা