Advertisement
E-Paper

চন্দননগরের ছাঁট মালের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন, হতাহতের কোনও খবর নেই

স্থানীয় বসিন্দাদের অভিযোগ, এর আগেও ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। কিন্তু প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি।

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০২:০১
গুদামে আগুন।

গুদামে আগুন। নিজস্ব চিত্র।

আবার একটি কারখানায় অগ্নিকাণ্ড! শুক্রবার রাতে হুগলির চন্দননগরের সুরের পুকুর এলাকার ছাঁট মালের গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

সূত্রের খবর, রাতে আচমকা বিস্ফরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা ঘরের বাইরে বেরিয়ে কারখানার ওই আগুন দেখতে পান। তাঁদের দাবি, কারখানায় গ্যাস সিলিন্ডার মজুত থাকার কারণেই ওই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন লেগে যায় বলে জানান তাঁরা। স্থানীয় বসিন্দাদের অভিযোগ, এর আগেও ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। কিন্তু প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, স্থানীয় কাউন্সিলর মোহিত নন্দী। ডেপুটি মেয়র জানান যে, আগে কখনও এই কারখানায় বারবার আগুন লাগার অভিযোগ তিনি পাননি।

Chandannagar Fire Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy