Advertisement
E-Paper

দাউ দাউ করে জ্বলছে প্লাস্টিক কারখানা! বেলুড়ে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

বুধবার সকাল ৭টা নাগাদ বেলুড় থানার অন্তর্গত লিলুয়া মতোয়ালা রোডে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ০৯:৪৯
বেলুড়ে ভয়াবহ আগুন।

বেলুড়ে ভয়াবহ আগুন। —নিজস্ব চিত্র।

বেলুড়ে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল ৭টা নাগাদ হাওড়ার বেলুড় থানার লিলুয়া মতোয়ালা রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। প্লাস্টিকের কাঁচামালে ভর্তি ওই কারখানায় আগুন ছড়িয়ে পড়ে অল্প কিছু ক্ষণের মধ্যে। গোটা কারখানাই দাউ দাউ করে জ্বলতে থাকে। দূর থেকেও কালো ধোঁয়া আর লেলিয়ান শিখা দেখতে পান স্থানীয়রা। অন্য দিকে, আতঙ্কে আশেপাশের কারখানা থেকে স্থানীয়রা বেরিয়ে পড়েন।

স্থানীয়রাই প্রথমে ওই আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলে খবর গেলে প্রথমে ২টি ইঞ্জিন এবং পরে আরও ২টি ইঞ্জিন আগুন ঘটনাস্থলে আসে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রে খবর মিলেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত মেলেনি।

Fire Belur Police Station belur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy