Advertisement
E-Paper

Covid Vaccine: চাহিদার তুলনায় কোভিড টিকার যোগান কম, মানলেন হুগলির স্বাস্থ্য কর্তা

স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এই মুহূর্তে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দিতে হচ্ছে তাঁদের। সুপার স্প্রেডারদের অগ্রাধিকার দিতে হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ১৮:৫৮
হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী

হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী নিজস্ব চিত্র।

চাহিদার তুলনায় করোনার টিকার যোগান কম রয়েছে বলে মেনে নিলেন হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী। তার পরেও অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শুভ্রাংশু বলেন, ‘‘এখনও পর্যন্ত হুগলিতে মোট সাড়ে ১৪ লক্ষ টিকা দেওয়া হয়েছে। আগে টিকার চাহিদা কম ছিল। তখন শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হচ্ছিল। তাই তখন প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার টিকা দেওয়া হচ্ছিল। কিন্তু এখন চাহিদা বেড়েছে। সেই তুলনায় টিকা কম আসছে। প্রথম টিকার চাহিদা বেশি থাকলেও আমাদের দ্বিতীয় টিকার জন্য ৬০ শতাংশ বাঁচিয়ে রাখতে হচ্ছে। এখন প্রতিদিন ১৭-১৮ হাজার টিকা দেওয়া হচ্ছে। তাই সব জায়গায় প্রথম টিকা দেওয়া যাচ্ছে না।’’

স্বাস্থ্য আধিকারিক আরও জানান, এই মুহূর্তে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দিতে হচ্ছে তাঁদের। সুপার স্প্রেডারদের অগ্রাধিকার দিতে হচ্ছে। যাঁরা বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য যাচ্ছেন তাঁদের আগে টিকা দিতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Vaccine COVID-19 Vaccination
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy