Advertisement
E-Paper

কারখানায় কাজে গিয়ে স্ত্রীর ‘পরকীয়া’, ‘প্রেমিক’কে জেলে ভরিয়ে পত্নীকে খুন করে পালালেন স্বামী! ডোমজুড়ে চাঞ্চল্য

বুধবার ডোমজুড় থানার জালান কমপ্লেক্স এলাকা থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। স্বামীর সঙ্গে ভাড়াবাড়িতে থাকতেন মহিলা। আদতে মুর্শিদাবাদের বাসিন্দা দম্পতি গেঞ্জি কারখানায় কাজ করতেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২২
Domjur Murder Case

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। হাওড়ার ডোমজুড় থানার ঘটনা। অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বুধবার ডোমজুড় থানার জালান কমপ্লেক্স এলাকা থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। স্বামীর সঙ্গে ভাড়াবাড়িতে থাকতেন তিনি। আদতে মুর্শিদাবাদের বাসিন্দা ওই দম্পতি হাওড়ার একটি গেঞ্জি কারখানায় কাজ করতেন।

পুলিশ সূত্রে খবর, যে গেঞ্জি কারখানায় মুর্শিদাবাদের দম্পতি কাজ করতেন, সেখানকার ঠিকাদারের সঙ্গে মহিলার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এ নিয়ে স্বামীর সঙ্গে বিবাদ চরমে পৌঁছোয়। কিছু দিন আগে ওই ঠিকাদারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন মহিলা। তার ভিত্তিতে ঠিকাদার গ্রেফতারও হন।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, স্বামীর চাপেই ‘প্রেমিকের’ বিরুদ্ধে অভিযোগ করেছিলেন স্ত্রী। কিন্তু তার পরেও দাম্পত্য কলহ থামেনি। দম্পতি ভাড়া থাকতেন জালান কমপ্লেক্সের তিন নম্বর গেটের পাঁচ নম্বর লেনে একটি বাড়িতে। সেখান থেকে বুধবার স্ত্রীর দেহ উদ্ধার হয়েছে। কিন্তু স্বামীর খোঁজ মেলেনি। কারখানায় তাঁকে পাওয়া যায়নি। এলাকাতেও খোঁজ করে দেখা মেলেনি। পুলিশের সন্দেহ, স্ত্রীকে খুন করে পালিয়েছেন ওই যুবক। ডোমজুড় থানার পুলিশ এই মৃত্যুর তদন্ত শুরু করেছে। বধূর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Murder Case Howrah Extramarital Affair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy