Advertisement
E-Paper

গঙ্গায় তলিয়ে গেল হাওড়ার নাবালক, বাঁচাতে গিয়ে ডুবে যাচ্ছিল বন্ধুও! কোনও মতে প্রাণরক্ষা

শনিবার হাওড়ার শিবপুর গঙ্গার ঘাটে ঘটনাটি ঘটেছে। নাবালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে রিভার ট্র্যাফিক পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ২২:৫০

নিজস্ব চিত্র।

গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক নাবালক। তাকে বাঁচাতে গিয়ে ডুবে যাচ্ছিল বন্ধুও। চিৎকার শুনে স্থানীয়েরা বন্ধুকে উদ্ধার করলেও হদিস মিলল না অন্য জনের! শনিবার হাওড়ার শিবপুর গঙ্গার ঘাটে ঘটনাটি ঘটেছে। নাবালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে রিভার ট্র্যাফিক পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, চার বন্ধু গঙ্গায় স্নান করতে এসেছিল বিকেলে। সেই সময়েই তলিয়ে যায় শিবপুর অতীন্দ্র মুখার্জি লেনের বাসিন্দা বছর সতেরোর সাবির আলি। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিরকে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে যায় বন্ধু সাবাজ আলি। বন্ধুকে বাচাঁতে গিয়ে সে-ও তলিয়ে যেতে থাকে। সেই সময়ে যাঁরা ঘাটে ছিলেন, তাঁরাই ঝাঁপিয়ে পড়ে সাবাজকে তুলে আনেন। কিন্তু উদ্ধার করা যায়নি সাবিরকে। খবর পেয়েই শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। খবর দেওয়া হয় রিভার ট্র্যাফিক পুলিশকেও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালকের খোঁজে তল্লাশি চলছে। সাবাজকে উদ্ধারের পর হাও়ড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Drowned
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy