Advertisement
E-Paper

লজেন্সের লোভ দেখিয়ে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ! হাওড়ায় বৃদ্ধকে গ্রেফতার করল পুলিশ

মায়ের অভিযোগ, প্রতিবেশী সরাফত তাঁর কন্যার মুখচাপা দিয়ে তাকে নিজের ঘরে আটকে রেখে ধর্ষণ করেন। শিশুটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বাড়ি ফেরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১৮:৪০
নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক বৃদ্ধ।

নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক বৃদ্ধ। —প্রতীকী চিত্র।

এক ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল বৃদ্ধ প্রতিবেশীর বিরুদ্ধে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃদ্ধকে গ্রেফতার করেছে হাওড়ার জগাছা থানার পুলিশ। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়়াল এলাকায়। পুলিশ সূত্রে খবর ধৃতের নাম সরাফত আলি।

৬৬ বছরের সারাফতের বাড়ি উলুবেড়িয়ায় হলেও জগাছা থানা এলাকায় ভাড়া থাকতেন। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় প্রতিবেশী এক শিশুকন্যাকে লজেন্স দেবেন বলে বাড়িতে ডাকেন বৃদ্ধ। অভিযোগ, এর পর শিশুটিকে যৌন নির্যাতন করেন ওই বৃদ্ধ।

শিশুটির মা অনেক ক্ষণ ধরে মেয়েকে খোঁজাখুঁজি করছিলেন। প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নেন তিনি। শিশুটির নাম ধরে ডাকেন। মহিলার অভিযোগ, সে সময় সরাফত তাঁর মেয়ের মুখে চাপা দিয়ে তাকে নিজের ঘরে আটকে রেখে ধর্ষণ করেন। শিশুটিকে খুঁজতে খুঁজতে রাত হয়। হঠাৎ তিনি দেখেন বাচ্চাটি সরাফতের বাড়ি থেকে বেরিয়ে আসছে। তিনি ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরেন। তাকে নিয়ে বাড়িতে যান। কিন্তু তার পরেই শিউরে ওঠেন তিনি। শিশুটি যন্ত্রণায় ছটফট করছিল। তার কথায় মা ইঙ্গিত পান।

এর পর মঙ্গলবার ওই বৃদ্ধের বিরুদ্ধে জগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। এর পর মৌরিগ্রামের মিল বাজারের একটি চায়ের দোকান থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ এবং পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। হাওড়া জেলা হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়। মঙ্গলবারই ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

POCSO Howrah arrest Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy