Advertisement
E-Paper

Pandua mobile theft: পান্ডুয়ায় দোকানে সিঁদ কেটে ৬০ লক্ষ টাকার মোবাইল চুরি, তদন্তে পুলিশ

দোকানের মালিক সাবির আলি সকালে দোকান খুলতে এসে দেখেন ভেতরের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়েছে। পড়ে রয়েছে খালি মোবাইলের বাক্স।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২৫
সিসি ক্যামেরার তার কাটছে চোর।

সিসি ক্যামেরার তার কাটছে চোর। নিজস্ব চিত্র

চোরের মুখ মাস্ক ও মাফলারে ঢাকা। গায়ে হুডি। পরনে প্যান্ট নেই শুধুই অন্তর্বাস। পায়ে মোজা। হাতে তার কাটার প্লায়ার্স। সেই দিয়ে তার কাটছে চোর। তার পরই সব অন্ধকার। আর কোনও ছবি ওঠেনি সিসিটিভিতে। কারণ চোর সিসিটিভি ক্যামেরার তার কেটে দিয়েছে। অভিযোগ, পান্ডুয়ার কালনা রোডের একটি মোবাইলের দোকান থেকে প্রায় ৬০ লক্ষ টাকার মোবাইল চুরি করেছে ওই চোর।

দোকানের মালিক সাবির আলি সকালে দোকান খুলতে এসে দেখেন ভেতরের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়েছে। পড়ে রয়েছে খালি মোবাইলের বাক্স। ব্যবসায়ীর অভিযোগ, দোকানে সিঁদ কেটে প্রায় ৬০ লক্ষ টাকার মোবাইল চুরি গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য শুরু হয় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে।

দোকানের মালিক বলেন, ‘‘সকাল সাড়ে ৮টা নাগাদ দোকানের শাটারের তালা খুলে দেখেন দোকানের শো-কেস খালি। মেঝেতে মোবাইলের বাক্স এদিক-ওদিক ছড়ানো। দেওয়ালে সিঁদ কাটা।’’ তাঁর দাবি প্রায় ৩০০টি মোবাইল চুরি গিয়েছে দোকান থেকে। এর পরই তিনি খবর দেন স্থানীয় পান্ডুয়া থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

CCTV Pandua Mobile Theft
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy