Advertisement
E-Paper

Arrest: বাইরে থেকে তরুণীদের এনে চলছিল মধুচক্র, হুগলির পানশালায় অভিযান পুলিশের

পানশালা থেকে ধৃত তরুণীরা কেউই স্থানীয় নন। তাঁরা বাইরে থেকে আসতেন। মধুচক্রের সঙ্গে পানশালার মালিকও জড়িত বলে পুলিশের দাবি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১৪:১৩
পানশালায় মধুচক্রের আসর।

পানশালায় মধুচক্রের আসর। প্রতীকী চিত্র।

হোটেলে চলছিল মধুচক্র। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিল পুলিশ। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে হুগলির পাণ্ডুয়ার খন্যানে। পুলিশ ওই হোটেলটি থেকে পুরুষ এবং মহিলা-সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে।

খন্যানে জিটি রোডের ধারে একটি পানশালায় দীর্ঘ দিন ধরে চলছিল মধুচক্রের আসর। বুধবার রাতে মগরা এবং পাণ্ডুয়া থানা সেখানে যৌথ ভাবে অভিযান চালায়। ওই পানশালার ঘর থেকে থেকে ছয় তরুণী এবং চার জন পুরুষ-সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, ধৃত তরুণীরা কেউই স্থানীয় নন। তাঁরা সকলেই বাইরে থেকে নিয়মিত ওই পানশালায় আসতেন। মূলত পানশালার আসা ক্রেতারই ছিল তাঁদের নিশানা। ওই চক্রের সঙ্গে পানশালার মালিকও জড়িত বলে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকে খোঁজ মিলছে না পানশালা মালিকের। পুলিশ তার খোঁজ চালাচ্ছে।

ওই কাণ্ডে ধৃতদের মধ্যে রয়েছে পানশালার দুই কর্মীও। কী ভাবে ওই মধুচক্র চালানো হত তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
Sex Racket police arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy