Advertisement
E-Paper

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের, ইদের দিনে বিষাদের ছায়া

ইদের উৎসবে শামিল হয়েছিলেন এলাকার যুবকেরা। চওড়া বস্তিতে একটি নির্মীয়মাণ বহুতলে বসে তাঁরা গল্প করছিলেন। তাঁদের মধ্যে আকিবও ছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ২০:০৬

প্রতীকী ছবি।

ইদের উৎসব মুহূর্তে বদলে গেল বিষাদে। বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ইদের উৎসবে শামিল হওয়া এক কিশোরের। হুগলি জেলার শিবপুর থানার ওই কিশোরের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, চওড়া বস্তি এলাকায় বাসিন্দা ওই কিশোরের নাম আকিব রেজা (১৭)। পুলিশের কাছে প্রত্যক্ষদর্শীদের দাবি, ইদের উৎসবে শামিল হয়েছিলেন এলাকার যুবকেরা। চওড়া বস্তিতে একটি নির্মীয়মাণ বহুতলে বসে তাঁরা গল্প করছিলেন। তাঁদের মধ্যে আকিবও ছিলেন। সেই একটি জলের পাইপে আগে থেকে বিদ্যুতের তার ঠেকেছিল। আড্ডার সময় জলের পাইপে হাত দিতেই সঙ্গে সঙ্গে কয়েক জন যুবক ছিটকে পড়ে যান। তাঁদের মধ্যে গুরুতর জখম হন আকিব। তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা আকিবকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার পুলিশ। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Death Accident Shibpur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy