Advertisement
E-Paper

Uluberia Sub Divisional Hospital: রোগী উধাও উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল থেকে, বিক্ষোভ দেখাল পরিবার

জয়ন্ত বাগ (২৪) নামে ওই রোগীর বাড়ি উলুবেড়িয়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বেলে সিজবেরিয়া গ্রামে।

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২১ ২০:৪২

নিজস্ব চিত্র।

উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল থেকে উধাও চিকিৎসাধীন রোগী। রোগীকে হাসপাতাল থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল নার্সদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন রোগীর পরিবার পরিজনরা।

জয়ন্ত বাগ (২৪) নামে ওই রোগীর বাড়ি উলুবেড়িয়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বেলে সিজবেরিয়া গ্রামে। পরিবারের অভিযোগ, গত ১ জুলাই পড়ে গিয়ে মাথায় আঘাত পান জয়ন্ত। তার পরই তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। রোগীর দিদি অপর্ণা শর্মা জানান, ‘‘গতকাল রাতে হাসপাতাল থেকে আমাদের ফোন করে জানানো হয়, রোগী খুব চিৎকার চেঁচামেচি করছেন। কিছু ক্ষনের মধ্যেই সেই খবর পেয়ে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আমরা যাই। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী কোথায় চলে গিয়েছে, তাদের জানা নেই।’’

সারারাত এবং সারাদিন খোঁজখবর করার পরেও জয়ন্তর কোনও খবর না পেয়ে হাসপাতালে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিবারের লোকজন। তাঁদের দাবি, হাসপাতালে গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে পরিবারের তরফে। হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই মন্ডল জানান, গোটা বিষয়টা পুলিশকে জানানো হয়েছে। কেন এ রকম ঘটনা ঘটল, কার গাফিলতিতে হয়েছে, তা নিয়ে বিভাগীয় তদন্ত হবে।

Uluberia Sub-Divisional Hospital

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy