পুরশুড়ার এলাকায় সতেরো বছরের এক নাবালিকার বিয়ে আটকালো ব্লক প্রশাসন ও পুলিশ। রবিবার রাতের ঘটনা। বিডিও অনির্বাণ রায় জানান, খবর পেয়ে এলাকায় গিয়ে ছেলে ও মেয়ের পরিবারকে বোঝানো হয়। উভয় পক্ষকে বসিয়ে মুচলেকা নেওয়া হয়েছে যে, মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না। কিন্তু ওরা দাবি করে, সিঁদুর পরানো হয়ে গিয়েছে। তখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মেয়েকে ১৮ বছর পর্যন্ত বাবার কাছেই রাখতে হবে নির্দেশ দেওয়া হয়। তা পালন হচ্ছে কি না পুলিশ ও পঞ্চায়েত নজরদারি করবে। দু’পক্ষই প্রশাসনের নির্দেশ মতো চলবে বলে আশ্বাস দিয়েছে।