আট দিনের ‘আরামবাগ উৎসব’ শুরু হল শনিবার থেকে। আরামবাগ বয়েজ স্কুল মাঠে পুরসভা আয়োজিত মেলায় প্রতিদিনই থাকছে নাচ, নাটক, গান-সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতা এবং মুম্বইয়ের শিল্পীরাও অনুষ্ঠানে সামিল হবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এ দিন ৩টে নাগাদ উৎসবের উদ্বোধন করেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ। উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, মহকুমাশাসক প্রতুলকুমার বসু প্রমুখ। সকালে স্থানীয় ডোঙ্গল মোড় থেকে মেলা প্রাঙ্গণ অব্দি সম্প্রীতি ম্যারাথনের আয়োজন হয়। দুপুরে জুবিলি পার্ক মাঠ থেকে শোভাযাত্রা হয়। উৎসব এ বার ৩০ বছরে পড়ল।