Advertisement
E-Paper

ইমারতি দ্রব্য ফেলায় বচসা

ক্লাবের পাশে ইমারতি দ্রব্য ফেলা নিয়ে দু’পক্ষের মধ্যে গোলমালের জেরে আহত হলেন কয়েকজন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নাজিরগঞ্জ থানার ছোট দুইল্যা এলাকায়। পুলিশ জানায়, এই ঘটনায় নাজিরগঞ্জ থানার তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ০১:৫১

ক্লাবের পাশে ইমারতি দ্রব্য ফেলা নিয়ে দু’পক্ষের মধ্যে গোলমালের জেরে আহত হলেন কয়েকজন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নাজিরগঞ্জ থানার ছোট দুইল্যা এলাকায়। পুলিশ জানায়, এই ঘটনায় নাজিরগঞ্জ থানার তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় একটি ক্লাবের পাশে একটি পরিবার ইমারতি দ্রব্য রেখেছিলেন। সেই নিয়ে ক্লাবের কয়েকজনের সঙ্গে তাঁদের বচসা বাধে। হাতাহাতিও হয়। তখন গৌতম দে নামে এক ব্যক্তির চোখে আঘাত লাগে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা স্থানীয় বাসিন্দা। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy