নিজের শহর খালিহাতে ফেরায়নি তাঁকে। সোমবার রাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে দুরমুশ করেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচের পর মঙ্গলবার সকালে অহমদাবাদে যাওয়ার কথা ছিল কোহলিদের। কিন্তু দলের সঙ্গে ফেরেননি কোহলি। একটি বিশেষ কারণে নিজের শহরে থেকে যান বেঙ্গালুরুর ক্রিকেটার।
মঙ্গলবার কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মার ‘ওয়েস্ট দিল্লি ক্রিকেট অ্যাকাডেমি’-র একটি নতুন শাখার উদ্বোধন হয়েছে। তিনি চেয়েছিলেন, প্রিয় ছাত্র কোহলির হাত দিয়ে উদ্বোধন হোক। গুরুর কথা রেখেছেন শিষ্য। তিনি থেকে গিয়েছেন। মঙ্গলবার আরকে পুরমে দিল্লি পাবলিক স্কুলে রাজকুমারের নতুন অ্যাকাডেমির উদ্বোধন হয়েছে। সেখানেই যান কোহলি। উপস্থিত ছিলেন দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি রোহন জেটলিও।
কোহলির হাতেই অ্যাকাডেমির উদ্বোধন হয়। তার পর অ্যাকাডেমির কিছু প্রতিভাবান ছাত্র-ছাত্রীর হাতে স্মারক তুলে দেন কোহলি। তাঁদের সঙ্গে ছবি তোলেন। তাঁদের মধ্যেই কেউ কেউ কোহলিকে প্রণাম করার চেষ্টা করেন। কিন্তু তাঁদের প্রণাম না নিয়ে জড়িয়ে ধরেন কোহলি।
অ্যাকাডেমিতে উঠতি ক্রিকেটারদের মনোবল বাড়ান কোহলি। তিনি বলেন, “আমি খুব ছোটতে ঠিক করে ফেলেছিলাম যে, ক্রিকেটার হব। কিন্তু সেটা একেবারে মনের ভিতর থেকে এসেছিল। আমি নিশ্চিত ছিলাম যে, ক্রিকেটটাই খেলব। সেটাই বাবা-মা আর শিক্ষকদের জানিয়ে দিয়েছিলাম। মনের মধ্যে এই সৎসাহস আনতে হবে। ভাল ক্রিকেটার হতে চাইলে অন্য আর কিছু ভাবলে চলবে না। খেলাকেই পাখির চোখ করতে হবে।”
আরও পড়ুন:
কী ভাবে রাজকুমারের অ্যাকাডেমিতে নিজেকে তৈরি করেছেন, সেই অভিজ্ঞতাও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কোহলি। তিনি বলেন, “আট বছর বয়সে এই অ্যাকাডেমিতে খেলা শুরু করি। এখনও যখনই সময় পাই, অ্যাকাডেমিতে চলে আসি। আমার ছোটবেলায় ক্রিকেটের ভিত তৈরি করে দিয়েছে এই অ্যাকাডেমি। আশা করছি, তোমরা সকলে একই ভাবে ক্রিকেটকে ভালবাসবে।”
ছাত্রকে পেয়ে খুশি গুরুও। সংবাদসংস্থা এএনআই-কে রাজকুমার বলেন, “আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আরকে পুরমের দিল্লি পাবলিক স্কুলকে ধন্যবাদ। এখানে যা পরিকাঠামো, তাতে পরিশ্রমের মিশেলে আগামী দিনে বিরাটের মতো আরও ক্রিকেটার আমরা তুলে আনব। এই বিশেষ দিনে বিরাটকে পেয়ে খুব ভাল লাগছে। আইপিএলের ব্যস্ত সূচির মধ্যেও ও সময় বার করেছে।”
চলতি আইপিএলে আট ম্যাচে ৫৮.৫০ গড় ও ১৬২.৫০ স্ট্রাইক রেটে ৩৫১ রান করেছেন কোহলি। তিনটি অর্ধশতরান করেছেন তিনি। সর্বাধিক ৪৪ বলে ৮১ রান। ফর্মে রয়েছেন তিনি। ভাল খেলছে তাঁর দলও। আট ম্যাচের মধ্যে ছ’টি জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু। বৃহস্পতিবার অহমদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলা বেঙ্গালুরুর। আপাতত তারই প্রস্তুতি চালাবেন কোহলিরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী