আইপিএলের নিয়ম মানেননি জস বাটলার। আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সাত ভারতীয় ও চার বিদেশি খেলোয়াড় থাকে। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আসার পর থেকে এক অতিরিক্ত ক্রিকেটার নেওয়া যায়। কিন্তু বিদেশির সংখ্যা সেই চার। আইপিএলের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন বাটলার। ইংল্যান্ডের এই বিশ্বকাপজয়ী অধিনায়কের দলে রয়েছেন সাত বিদেশি ও চার ভারতীয়।
ভারতের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব জায়গা পাননি বাটলারের দলে। নেই ছ’টি আইপিএল ট্রফির মালিক তথা সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যও। নিজেকেও রাখেননি বাটলার। ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটারও জায়গা পাননি তাঁর দলে।
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডের ‘ফর দ্য লাভ অফ ক্রিকেট’ পডকাস্টে এসে নিজের দলের কথা জানিয়েছেন বাটলার। তাঁর প্রথম একাদশে ওপেনার বিরাট কোহলি ও ক্রিস গেল। অর্থাৎ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সফল ওপেনিং জুটিকেই রেখেছেন বাটলার। আইপিএলে সবচেয়ে বেশি রান কোহলির। গেল যত দিন খেলেছেন, রানের পাহাড় গড়েছেন। তাই ওপেনিংয়ে রোহিত, ওয়ার্নার, এমনকি, নিজেকেও রাখেননি বাটলার।
তিন নম্বরে বাটলার রেখেছেন সুরেশ রায়নাকে। দীর্ঘ দিন চেন্নাই সুপার কিংসে তিন নম্বরে খেলেছেন রায়না। তাদের পাঁচ বার চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছেন। রায়নাকে ‘মিস্টার আইপিএল’ বলে উল্লেখ করেছেন বাটলার। চার নম্বরে বাটলার রেখেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সকে। বাটলারের দলে উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনি।
অলরাউন্ডার হিসাবে ওয়েস্ট ইন্ডিজ়ের ত্রয়ীকে রেখেছেন বাটলার। তাঁরা হলেন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। তার পরে আফগানিস্তানের রশিদ খান। বাটলারের দলে বিশেষজ্ঞ পেসার দু’জন। লাসিথ মালিঙ্গ ও জসপ্রীত বুমরাহ। তবে অধিনায়ক হিসাবে কারও নাম করেননি বাটলার। কোনও ইমপ্যাক্ট প্লেয়ারকেও দলে রাখেননি তিনি।
আরও পড়ুন:
অর্থাৎ, বাটলারের দলে জায়গা পাওয়া চার ভারতীয় হলেন কোহলি, রায়না, ধোনি ও বুমরাহ। সাত বিদেশি হলেন, গেল, ডিভিলিয়ার্স, পোলার্ড, রাসেল, নারাইন, রশিদ ও মালিঙ্গা। ওয়েস্ট ইন্ডিজ়ের চার এবং দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও শ্রীলঙ্কার এক জন করে ক্রিকেটারকে দলে রেখেছেন তিনি।
চলতি আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খুব একটা খারাপ ফর্মে নেই বাটলার। আট ম্যাচে ২৭০ রান করেছেন তিনি। ৩৮.৫৭ গড় ও ১৫১.৬৮ স্ট্রাইক রেটে রান করেছেন। দু’টি অর্ধশতরানও করেছেন ডানহাতি এই ব্যাটার। আট ম্যাচে চার জয়ের ফলে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে তাঁর দল গুজরাত। প্লে-অফের লড়াইয়ে ভাল ভাবে রয়েছেন তাঁরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী