গাঁজা-সহ এক দুষ্কৃতীকে বৃহস্পতিবার রাতে শ্রীরামপুরের বেল্টিং বাজার থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃত অজয় চৌধুরী ওরফে পাকুয়া রাইল্যান্ড রোড এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তার কাছ থেকে ২২ কিলোগ্রাম গাঁজা মিলেছে। সে বিহার থেকে গাঁজা আনছিল। ধৃতকে শুক্রবার চুঁচুড়া আদালতে হাজির করা হলে বিচারক তার ১৪ দিন জেল-হাজতের নির্দেশ দেন। এ দিনই ওই আদালতে হাজির করানো হয় শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল তথা তৃণমূল নেতা উত্তম রায়কে বোমা মারার অভিযোগে ধৃত বাবলু চৌধুরী ওরফে দানাদার এবং অখিলেশ সিংহকে। বিচারক দু’জনকেই সাত দিন পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।