Advertisement
E-Paper

দুর্ঘটনায় মৃতের দেহ রাস্তায় রেখে অবরোধ

দিন কয়েক আগে বৈদ্যবাটির নেতাজি মোড়ের কাছে দিল্লি রোডে ছোট ট্রাকের ধাক্কায় গুরুতর জখম এক যুবকের চিকিৎসা চলছিল কলকাতার হাসপাতালে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০০

দিন কয়েক আগে বৈদ্যবাটির নেতাজি মোড়ের কাছে দিল্লি রোডে ছোট ট্রাকের ধাক্কায় গুরুতর জখম এক যুবকের চিকিৎসা চলছিল কলকাতার হাসপাতালে। রবিবার বৈদ্যবাটির পদ্মাবতী কলোনির বাসিন্দা বিকাশ চন্দ্র চন্দ (৩৫) নামে ওই যুবকের মৃত্যু হয়। ময়না-তদন্তের পরে সোমবার সন্ধ্যায় সৎকারের জন্য দেহ বৈদ্যবাটিতে আনা হলে সেটি ওই রাস্তায় রেখে উড়াল‌পুলের দাবিতে অবরোধ করল জনতা। অবরোধের জেরে ওই রাস্তায় যানজট হয়। অবরোধকারীদের বক্তব্য, দিল্লি রোডে যান নিয়ন্ত্রণ করা হয় না। দ্রুত গতিতে গাড়ি চলার ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। তার উপর ওই রাস্তা চার লেনের হচ্ছে। ফলে দুর্ঘটনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে উড়ালপুল অথবা সাবওয়ে জরুরি। শেওড়াফুলি ফাঁড়ির ইনচার্জ সুব্রত দাস বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। অবরোধকারীদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন তিনি। তার পরেই রাত সওয়া আটটা নাগাদ অবরোধ ওঠে। যান চলাচল স্বাভাবিক হতে আরও কিছুটা সময় গড়িয়ে যায়।

আরও পড়ুন

তবু যেতে হয়...

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy