Advertisement
E-Paper

সংস্কৃতি যেখানে যেমন

কালীপুজো উপলক্ষে হাওড়ার জগত্‌বল্লভপুরে শিবানন্দবাটী যুবক সমিতির উদ্যোগে সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক এক অনুষ্ঠান হয়ে গেল। ৬ দিন ব্যাপী অনুষ্ঠানের শুরু হয়েছিল ২১ অক্টোবর। রবীন্দ্র-নজরুল আবৃত্তি, নৃত্য, যোগব্যায়াম, অঙ্কন প্রতিযোগিতায় চারশোরও বেশি প্রতিযোগী যোগ দিয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রনৃত্য ও গীতিনাট্য, সঙ্গীত, আবৃত্তি ও নাটক খুবই উপভোগ্য হয়েছিল। স্থানীয় তিনটি স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৪ ০১:০০

সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা • জগত্‌বল্লভপুর

কালীপুজো উপলক্ষে হাওড়ার জগত্‌বল্লভপুরে শিবানন্দবাটী যুবক সমিতির উদ্যোগে সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক এক অনুষ্ঠান হয়ে গেল। ৬ দিন ব্যাপী অনুষ্ঠানের শুরু হয়েছিল ২১ অক্টোবর। রবীন্দ্র-নজরুল আবৃত্তি, নৃত্য, যোগব্যায়াম, অঙ্কন প্রতিযোগিতায় চারশোরও বেশি প্রতিযোগী যোগ দিয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রনৃত্য ও গীতিনাট্য, সঙ্গীত, আবৃত্তি ও নাটক খুবই উপভোগ্য হয়েছিল। স্থানীয় তিনটি স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জগত্‌বল্লভপুরের বিধায়ক আবুল কাশেন মোল্লা, জেলা সভাধিপতি করবী ধূল, পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইব্রাহিম।

Advertisement

বিজয়া সম্মিলনী

নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া

হাওড়া-উলুবেড়িয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরি কমিটির উদ্যোগে ২১ অক্টোবর ইনস্টিটিউটের নিজস্ব অডিটোরিয়ামে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, গীতিআলেখ্য দিয়ে সাজানো হয়েছিল সমগ্র অনুষ্ঠান। অন্যদিকে বিজয়ী সম্মিলীর আয়োজন করা হয়েছিল উদয়নারায়ণপুর গড়ভবানীপুর সংস্কৃতি পরিষদের তরফেও। ভবানীপুর মাল্টিপারপাস সভাগৃহে ওই অনুষ্ঠান হয়।

শারদাঞ্জলি

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

আরামবাগের গীতিনন্দন নামে শিক্ষা-গবেষণা, ক্রীড়া উন্নয়ন ও সমাজসেবা মূলক প্রতিষ্ঠানের বিশেষ শারদাঞ্জলি অনুষ্ঠান হল রবিবার। অনুষ্ঠানে গুণীজনদের সংবর্ধনা এবং কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়।

আরামবাগ থানায় কালীপুজো উপলক্ষে প্রতিরোধবাহিনীর উদ্যোগে আয়োজিত হয় দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।--নিজস্ব চিত্র।

hgly sans sans
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy