তাঁর প্রস্তাবিত ‘বাবরি’ মসজিদ তৈরির জন্য রবিবার মুর্শিদাবাদের বেলডাঙার ঘাগড়ুপাড়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের বাঁ পাশে ৬ বিঘা একটি জমি ঘুরে দেখলেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে বাবরি মসজিদ তৈরির ইচ্ছার কথা জানিয়েছিলেন বিধায়ক। হুমায়ুন এ দিন বলেছেন, “প্রস্তাবিত মসজিদের জমি দেখলাম। ওই এলাকায় আরও ১৪ বিঘা জমি নেওয়ার পরিকল্পনা আছে। সেখানে হাসপাতাল ও মুসাফিরখানা (অতিথি নিবাস) হবে।” বিধায়ক জানিয়েছেন, মুর্শিদাবাদে থাকা ৭২% মুসলিম সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় মসজিদ হবে। তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকারের বক্তব্য, “এই সব নিয়ে কোনও কথা বলব না।” বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ স্বামী প্রদীপ্তানন্দ বলেছেন, “যত মন্দির-মসজিদ হবে, তত ভাল।” তবে মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্রের বক্তব্য, “ভবন তৈরির পরিকল্পনা জমা পড়ুক। তার পরে প্রশাসন যা করার করবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)