এক বিএসএফ জওয়ানকে বাঁচাতে রাত দুপুরে নদিয়ার কৃষ্ণনগরে হাজির হল ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার।
শনিবার কৃষ্ণনগরের ১৪১ নম্বর ব্যাটেলিয়নের এক কনস্টেবল শাবির আহমেদ ওয়ানি একটি অভিযান চলাকালীন গুরুতর আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসার জন্য কৃষ্ণনগর থেকে কলকাতায় নিয়ে আসার প্রয়োজন পড়ে। গুরুতর জখম শাবিরকে সড়ক পথে শহরে আনার মতো সময় ছিল না। সাহায্য চেয়ে খবর দেওয়া হয় বায়ুসেনাবাহিনীকে। এর পরই বায়ু সেনাবাহিনী তাদের এমআই ১৭ ভি-৫ এয়ার অ্যাম্বুল্যান্স নিয়ে পৌঁছে যায় কৃষ্ণনগরে।
আরও পড়ুন:
-
বিহারে পরীক্ষা দেবেন ধোনি, মোদী! অ্যাডমিট কার্ডের ছবি দেখে চক্ষু চড়কগাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
-
দারিদ্রের সঙ্গে লড়াই করে ডাক্তারিতে সুযোগ টোটো চালকের ছেলের, পরিবারের চিন্তা পড়ানোর খরচ
-
বিয়ের মণ্ডপে বউ চুরির চেষ্টা! বরের হাত থেকে মঙ্গলসূত্র ছিনিয়ে কনেকে পরাতে গিয়ে প্রহৃত যুবক
-
জম্মু ও কাশ্মীরে সহজে ফেরানো যাবে না ৩৭০ ধারা, বারামুলার সভা থেকে দাবি গুলাম নবি আজাদের
বায়ুসেনাসূত্রে অবশ্য জানানো হয়েছে, কৃষ্ণনগরে ওই উদ্ধারকাজ সহজ ছিল না। একে রাতের অন্ধকার, তার উপর অচেনা হেলিপ্যাডে এই অভিযানে কিছুটা ঝুঁকি নিয়েই নেমেছিল তারা। শেষ পর্যন্ত অবশ্য সফল ভাবেই ওই জখম জওয়ানকে কৃষ্ণনগর থেকে কলকাতায় পৌঁছে দিতে পেরেছে বায়ুসেনা বাহিনীর ১৫৭ নম্বর হেলিকপ্টার ইউনিট।
বায়ুসেনার ওই এয়ার অ্যাম্বুল্যান্সেই ছিল মেডিক্যাল টিম। এ ছাড়া অভিজ্ঞ ক্রু সদস্যরাও নিরাপদে জখম ওই সেনা জওয়ানকে কলকাতা বিমানবন্দরে পৌঁছে দিতে পেরেছে বলে জানানো হয়েছে বিএসএফের তরফে। বায়ুসেনা দীর্ঘদিন ধরেই তাদের ‘পিপল ফার্স্ট মিশন অলওয়েজ’-এর অধীনে মানুষের প্রয়োজনে কাজ করে আসছে। বন্যাত্রাণ থেকে শুরু করে দুর্যোগে আটকে পড়া মানুষকেও ভারতীয় বায়ুসেনা উদ্ধার করেছে বহুবার। এ বারও সেই অভিযানেই বিএসএফের ওই জখম সেনাকে উদ্ধার করল বায়ুসেনা।