Advertisement
E-Paper

Omicron: ওমিক্রন আক্রান্ত মেডিক্যাল কলেজের এক জুনিয়র চিকিৎসক, ভর্তি বেলেঘাটা আইডিতে

চিকিৎসককে শুক্রবার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ১২:৫৮
ছবি: এএফপি।

ছবি: এএফপি।

ওমিক্রনে আক্রান্ত হলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক জুনিয়র চিকিৎসক। তাঁকে শুক্রবার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই চিকিৎসকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

আক্রান্ত চিকিৎসক মেডিক্যাল কলেজের ইন্টার্ন। কলেজ হস্টেলেই থাকেন তিনি। কয়েক দিন আগে তাঁর জ্বর আসে। তখন কোভিড পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। তার পরই ওই চিকিৎসকের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। তাতে জানা যায় চিকিৎসক ওমিক্রন আক্রান্ত।

সম্প্রতি তিনি বিদেশেও যাননি। তা হলে কি তিনি কোনও বিদেশির সংস্পর্শে এসেছিলেন তা জানার চেষ্টা চলছে।

বেলেঘাটা আইডি হাসপাতালের উপাধ্যক্ষ চিকিৎসক আশিস মান্না জানিয়েছেন, ওমিক্রন আক্রান্ত এক জুনিয়র চিকিৎসক ভর্তি হয়েছেন।

Omicron
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy