Advertisement
E-Paper

বিদায়বেলায় শীত! আগামী দিনে তাপমাত্রা কেমন থাকবে, জানাল আলিপুর হাওয়া অফিস

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫৮
Representative image of winter season in Kolkata

বুধবার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে থাকলেও আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। —ফাইল চিত্র।

ফেব্রুয়ারির মধ্যভাগেই কি শীত বিদায় জানাচ্ছে রাজ্যবাসীকে? মঙ্গলবার প্রেম দিবসে ঠান্ডার হালকা আমেজ বজায় ছিল কলকাতায়। বুধবারও তার ব্যতিক্রম নয়। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে, বুধবার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে থাকলেও আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিকেরা।

বুধবারের পর আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে তাপমাত্রার পারদ চড়বে। তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম।

বুধবার কলকাতায় হালকা কুয়াশার দেখা মিললেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Kolkata Weather Today Kolkata Weather West Bengal Weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy