Advertisement
E-Paper

ফের দুর্ঘটনায় বেআব্রু সল্টলেকের যানশাসন

হুঁশ ফিরছে না গাড়িচালকদের। নিয়মের পরোয়া নেই বাস, গাড়ি, অটো, ট্যাক্সি কারওরই। রবিবার সল্টলেকের আরও একটি দুর্ঘটনা ফের সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০১:৪৯

হুঁশ ফিরছে না গাড়িচালকদের। নিয়মের পরোয়া নেই বাস, গাড়ি, অটো, ট্যাক্সি কারওরই। রবিবার সল্টলেকের আরও একটি দুর্ঘটনা ফের সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

পুলিশ জানায়, এ দিন দুপুরে সিডি ব্লকে একটি গাড়ি একটি মোটরবাইককে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় আরোহীকে একটি বেসরকারি হাসাপতালে ভর্তি করা হয়। আহত নীতিশ কুমার বিহারের বাসিন্দা। নীতিশ সিডি ব্লকের একটি মোটারবাইক মেরামতির কেন্দ্রে কাজ করেন। এ দিনও মেরামতির পরে ওই মোটরবাইকটি চালিয়ে পরীক্ষা করছিলেন তিনি।

পুলিশ জানায়, নীতিশ মোটরবাইকটি চালিয়ে দেখার সময়ে আচমকা পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ আবাসনের দিক থেকে গাড়িটি তীব্র গতিতে এসে ধাক্কা মারে। ছিটকে পড়ে সঙ্গে সঙ্গে মাথার খুলি ফেটে যায় তাঁর। প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতাল এবং পরে বাইপাসের এক হাসপাতালে ভর্তি নীতিশের অবস্থা আশঙ্কাজনক।

মাসখানেক আগেও এ দিনের ঘটনাস্থলের কিছুটা দূরে সিটি সেন্টার মোড়ে বাস-অটোর সংঘর্ষে মারা যান দুই ব্যক্তি। শনিবার সন্ধ্যায় ভিআইপি রোডে দুই বাসে রেষারেষির জেরে পিষ্ট হন এক সাইকেল আরোহী। আহত হন আরও দু’জন। লাগাতার এ ভাবে দুর্ঘটনা চলতে থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। রবিবারের দুর্ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সল্টলেকে প্রতিটি ব্লকের মধ্যেই এ ভাবে একদল গাড়িচালক বেপরোয়া ভাবে গাড়ি চালায়। শুধু ব্লকের মধ্যেই নয়, প্রতিদিন যে ভাবে সল্টলেকের রাস্তায় বেপরোয়া গাড়ি চলে, তাতে যে কোনও সময়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও জানান তাঁরা।

বিধাননগর পুলিশের এক ট্রাফিক-কর্তা জানান, নিয়মিত অভিযান চলছে। তাতেও হুঁশ ফিরছে না চালকদের একাংশের। ওই কর্তার দাবি, ইতিমধ্যেই সল্টলেকের বড় রাস্তাগুলিতে বাড়তি নজর দেওয়া হয়েছে। এ বার ব্লকেও নজরদারি বাড়ানো হবে।

Accident Traffic under questions
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy