Advertisement
E-Paper

মেসি-কাণ্ড: অরূপ বিশ্বাসকে তলব করল বিধাননগর পুলিশ! শনিবার এফআইআর দায়ের হয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে

যুবভারতীতে লিয়োনেল মেসির অনুষ্ঠান ভিরে বিশৃঙ্খলার জেরে শনিবারই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। তার মধ্যেই ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা জানিয়েছিলেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ২০:০২
যুবভারতীতে লিয়োনেল মেসির সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস।

যুবভারতীতে লিয়োনেল মেসির সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। — ফাইল চিত্র।

মেসি-কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল বিধাননগর দক্ষিণ থানা। ৫ জুন, শুক্রবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যুবভারতীতে লিয়োনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার জেরে শনিবারই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। তার মধ্যেই ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ, আর্থিক ক্ষতি ও মানহানির মামলা দায়ের করার কথা জানিয়েছেন।

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের আয়োজক ছিলেন শতদ্রু। বিশৃঙ্খলার ঘটনার পর পরই তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে তিনি জামিনে মুক্ত। তার পরই শতদ্রু অরূপ-সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। শতদ্রুর সেই অভিযোগের ভিত্তিতে শনিবার এফআইআর করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

(এই খবরটি সবে প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কিছু ক্ষণের মধ্যে আসছে। পাতাটি কিছু ক্ষণ পর পর ‘রিফ্রেশ’ করলে আপনি সর্বশেষ খবর দেখতে পাবেন। দ্রুত খবর পৌঁছে দেওয়ার সময়েও আমাদের তথ্যের সত্যাসত্য সম্পর্কে সচেতন থাকতে হয়। সে জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর সেটি সম্পর্কে নিশ্চিত না-হয়ে আমরা তা প্রকাশ করি না। ‘ফেক নিউজ়’ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এই পদ্ধতি আরও জরুরি)

Aroop Biswas Lionel Messi FIR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy