Advertisement
E-Paper

টুকরো খবর

বর্ধমানের নানা জায়গায় জঙ্গিরা বাড়ি ভাড়া নিয়ে ঘাঁটি গেড়ে কার্যকলাপ চালাত। বধর্মান-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে কলকাতায় ভাড়াটে বিষয়ে তথ্য রাখতে প্রতি থানার আধিকারিকদের নির্দেশ দিলেন পুলিশ কমিশনার।

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৪ ০১:৪১

ভাড়াটে-তথ্য নিয়ে নির্দেশ

নিজস্ব সংবাদদাতা

বর্ধমানের নানা জায়গায় জঙ্গিরা বাড়ি ভাড়া নিয়ে ঘাঁটি গেড়ে কার্যকলাপ চালাত। বধর্মান-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে কলকাতায় ভাড়াটে বিষয়ে তথ্য রাখতে প্রতি থানার আধিকারিকদের নির্দেশ দিলেন পুলিশ কমিশনার। মঙ্গলবার কলকাতা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে তিনি ওসিদের নির্দেশ দেন, কোথায় কে ভাড়া থাকছেন, থানাকে নজর রাখতে হবে। অতিথিশালায় কারা থাকছেন এবং কেউ একাধিকবার একই অতিথিশালায় থাকলে সে সম্পর্কে তথ্য জোগাড়েরও নির্দেশ দেন তিনি। পুলিশ জানায়, ভাড়াটের তথ্য থানায় জানানো নিয়ম হলেও অভিযোগ, বাড়িওয়ালারা তা জানান না। বহু ক্ষেত্রে অতিথিশালার তথ্য পুলিশের কাছে ঠিক মতো থাকে না, সিপি সেগুলি নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশও দেন বলে খবর। এক পুলিশকর্তা বলেন, “এ শহরকে জঙ্গিরা বহু বার নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করেছে। তা আটকাতে সতর্ক থাকতে বলা হয়েছে।” লালবাজার সূত্রে খবর, এ দিন বৈঠকে সিপি নির্দেশ দেন, কোনও অভিযোগ হলেই মামলা শুরু করতে হবে। উল্লেখ্য, বাবুঘাট থেকে গত মাসে এক ব্যক্তির মৃতদেহ মেলে। কিন্তু অভিযোগ, দু’দিন পরে ওই ব্যক্তির স্ত্রী খুনের অভিযোগ করলেও পুলিশ তা নেয়নি। ময়না-তদন্তের রিপোর্ট পেয়ে অভিযোগ দায়ের হয়। বৈঠকে সিপি ওই ঘটনার কথাও উল্লেখ করেন।

Advertisement

দুর্ঘটনায় মৃত বাইকচালক

মিনিবাস ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইকচালকের। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ গার্ডেনরিচ এলাকার পাহাড়পুর ও তারাতলা রোডের মোড়ে। মৃতের নাম শেখ রাজু (২৩)। পুলিশ জানায়, এক ব্যক্তির সঙ্গে বাইকে চেপে দ্রুতগতিতে যাচ্ছিলেন রাজু। তখনই উল্টো দিক থেকে তাঁর সামনে চলে আসে মেটিয়াবুরুজ-শ্যামবাজার রুটের মিনিবাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি বাসের গায়ে ধাক্কা মারলে ছিটকে পড়েন যান দুই আরোহী। পুলিশ জানায়, হেলমেট না থাকায় পড়ে গিয়েই মাথা ফেটে যায় রাজুর। এসএসকেএম-এ নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক হলেও চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। এ দিনই ভোরে স্ট্র্যান্ড রোডে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫)। পুলিশ জানায়, ফুটপাথে শুয়ে থাকাকালীন একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী উত্তর বন্দর থানায় জানান। পুলিশ এসে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ডিসি (বন্দর) ইমরান ওয়াহাব বলেন, “গাড়িটির খোঁজ শুরু হয়েছে।”

প্রশ্নপত্র বিভ্রাট

দ্বিতীয়ার্ধের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল প্রথমার্ধে। পরের প্রশ্নপত্র আগে পাওয়ায় কিছুটা বিচলিত হয়েছিলেন ছাত্রছাত্রীরা, তৈরি হয় উত্তেজনাও। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে ওই প্রশ্নপত্রেই পরীক্ষা হয় প্রথমার্ধে। আর প্রথমার্ধের প্রশ্নপত্রের ভিত্তিতে পরীক্ষা হয় দ্বিতীয়ার্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা স্নাতকোত্তর পরীক্ষায়। উপাচার্য সুরঞ্জন দাস বলেন, “ভুলবশত দ্বিতীয়ার্ধের প্রশ্ন প্রথমার্ধেই বিতরণ করে দেওয়া হয়েছিল। খবর পেয়ে সব দিক বিবেচনা করে দ্বিতীয়ার্ধের প্রশ্নে প্রথমার্ধে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে অল্প কিছু সময় নষ্ট হয়েছিল, তবে অতিরিক্ত সময় দিয়ে তা-ও পুষিয়ে দেওয়া হয়েছে।”

পোস্তার এক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার। ছবি: সুমন বল্লভ

সংস্কারের কাজ চলছে ভগিনী নিবেদিতার বাড়িতে। সেখানেই তাঁর
জন্মদিনে দর্শনার্থীরা। মঙ্গলবার, বাগবাজারে। ছবি: দেবীপ্রসাদ সিংহ

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy