Advertisement
E-Paper

Calcutta High Court: জিন্‌স ও টি-শার্টে কোর্ট রুমে! শিক্ষককে বকুনি বিচারপতির, শুনানি শুরু পোশাকবদল শেষে

বিচারপতির মন্তব্য, ‘‘আপনি এক জন টিচার ইনচার্জ। নৈতিক আচরণ সম্পর্কে আপনি কি অবগত নন? জিন্‌স আর টি-শার্ট পরে কোর্টে এসেছেন!’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১৪:৩৯
পোশাক বদলে আবার কোর্ট রুমে যাচ্ছেন শিক্ষক।

পোশাক বদলে আবার কোর্ট রুমে যাচ্ছেন শিক্ষক। সংগৃহিত।

কোর্ট রুমে জিন্‌স আর টি-শার্ট পরে আসায় এক শিক্ষককে বিচারপতির ভর্ৎসনার মুখে পড়তে হল। হাই কোর্টের নির্দেশেই তিনি আদালতে হাজির হয়েছিলেন। কিন্তু সোমবার শুনানি শুরুর আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পোশাক নিয়ে ওই শিক্ষককে ভর্ৎসনা করেন। বিচারপতির বকুনির চোটে ১০ মিনিটের মধ্যে পোশাকবদল করতে হয় ওই শিক্ষককে। তার পর শুরু হয় শুনানি।

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর মাধ্যমে চাকরি পাওয়া এক ব্যক্তির করা মামলার প্রেক্ষিতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রধানশিক্ষক এবং টিচার ইনচার্জ আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু টিচার ইনচার্জ স্বপন চক্রবর্তীর পোশাক দেখেই চটে যান বিচারপতি বন্দ্যোপাধ্যায়। কেন এক জন শিক্ষক হয়ে ‘ফর্মাল’ পোশাক পরে আদালতে আসেননি, প্রশ্ন তোলেন তিনি। বিচারপতির মন্তব্য, ‘‘আপনি এক জন টিচার ইনচার্জ। নৈতিক আচরণ সম্পর্কে আপনি কি অবগত নন? জিন্‌স আর টি-শার্ট পরে কোর্টে এসেছেন!’’ এর পর তাঁকে পোশাক বদলে আসতে বলা হয়।

কিন্তু হাই কোর্টের মধ্যে কী ভাবে অন্য পোশাক পাবেন! সঙ্গে অতিরিক্ত পোশাক আনেননি। সমস্যায় পড়েন ওই শিক্ষক। আদালত থেকে বেরিয়ে দোকানে গিয়ে ট্রাউজার্স এবং শার্ট কিনে আনতে গেলেও তো সময় খরচ হবে। অগত্যা তাঁর সঙ্গে আসা এক ব্যক্তির জামা চেয়ে পরেন শিক্ষক। আর নিজের টি-শার্ট দিয়ে দেন তাঁকে। এর পরে শুরু হয় শুনানি।

এই ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টের এক আইনজীবী বলেন, ‘‘ওই শিক্ষককে একটা সরকারি ব্যাপারে হাজির হতে বলেছেন বিচারপতি। সেখানে দেখা যায়, তিনি টি-শার্ট পরে এসেছেন। আমরা সাধারণত কোনও সরকারি জায়গায় টি-শার্ট পরে যাই না। নির্দিষ্ট ড্রেস কোড থাকে। আদালতেরও ‘ড্রেস কোড’ রয়েছে আইনজীবীদের জন্য। সেই দিক থেকে দেখলে ওই শিক্ষক ঠিক কাজ করেননি। তাঁর ফর্মাল পোশাক পরে আসা উচিত ছিল।’’

Teacher Calcutta High Court SSC Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy