Advertisement
E-Paper

সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নীচে ভেঙে পড়ল কংক্রিটের চাঙড়! কতটা উদ্বেগের? বিবৃতি দিলেন কর্তৃপক্ষ

মেট্রোর বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা। ভেঙে পড়া অংশ মেরামত করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৭:৫২
সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নীচে কংক্রিটের চাঙড় ভেঙে বিপত্তি।

সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নীচে কংক্রিটের চাঙড় ভেঙে বিপত্তি। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নীচে ভেঙে পড়ল কংক্রিটের চাঙড়। সোমবার সকালের এই ঘটনায় পথচারী এবং গাড়িচালকদের মধ্যে আতঙ্ক দেখা যায়। পুলিশ জায়গাটি গার্ডরেল দিয়ে ঘিরে দেয়। এই ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা। ভেঙে পড়া অংশ মেরামত করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুট (গ্রিন লাইন)-এর একাংশে মেট্রো মাটির উপর দিয়ে যায়। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনটি উঁচু স্তম্ভের উপর রয়েছে। তাই স্টেশনের নীচের অংশে কংক্রিটের চাঙড় ভেঙে পড়ায় নীচে থাকা পথচারীদের বিপদ হতে পারত। তবে তেমনটা হয়নি।

দেখা গিয়েছে স্তম্ভের উপরে ছোট কয়েকটি অংশ থেকে চাঙড় ভেঙে গিয়ে লোহা দেখা যাচ্ছে। তার পরেই ভেঙে পড়া অংশের চার দিক ঘিরে দেওয়া হয়। কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। তবে মেট্রো জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মেট্রো চলাচলও স্বাভাবিক রয়েছে।

Metro Rail
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy