Advertisement
E-Paper

আধিকারিকের মা করোনা আক্রান্ত, বন্ধ রাখা হল একটি ব্যাঙ্কের ভবানীপুর শাখা

কয়েক দিন আগে ওই ব্যাঙ্ক আধিকারিকের মায়ের করোনা উপসর্গ দেখা দেয়। এর পর ওই মহিলার লালরসের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২০ ১৬:০৬
আপাতত বন্ধ রাখা হয়েছে ওই ব্যাঙ্ক। প্রতীকী ছবি।

আপাতত বন্ধ রাখা হয়েছে ওই ব্যাঙ্ক। প্রতীকী ছবি।

একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক আধিকারিকের মা করোনাভাইরাসে আক্রান্ত। ওই আধিকারিককে পাঠানো হয়েছে গৃহ-পর্যবেক্ষণে। কিন্তু তিনি যে শাখায় কাজ করেন, ভবানীপুরের সেই ব্যাঙ্ক আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ব্যাঙ্কের ওই শাখা বন্ধ রাখার কী কারণ, তা সরকারি ভাবে জানানো হয়নি।

জানা গিয়েছে, কয়েক দিন আগে ওই শাখার এক আধিকারিকের মায়ের করোনা উপসর্গ দেখা দেয়। এর পর ওই মহিলার লালরসের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়। সম্প্রতি তাঁর কোভিড-১৯ রিপোর্ট আসে। সেখানে ওই মহিলার শরীরে করোনাভাইরাসের প্রমাণ মেলে। এর পর তাঁকে ভর্তি করা হয় শহরের একটি হাসপাতালে। পাশাপাশি ওই ব্যাঙ্ক আধিকারিককে পাঠানো হয়েছে গৃহ-পর্যবেক্ষণে। ওই শাখার অন্য কর্মীদেরও ঘরেই থাকতে বলা হয়েছে।

সে কারণেই ভবানীপুরের ওই শাখা আপাতত বন্ধ রাখা হয়েছে। শুরু হয়েছে জীবাণুমুক্ত করার প্রক্রিয়াও। কী ভাবে ওই আধিকারিকের মা করোনাভাইরাসে আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর। যদিও এ বিষয়ে স্বাস্থ্য ভবনের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ব্যাঙ্ক কর্মীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন নাগর শুক্রবার বলেন, “ওই ব্যাঙ্কের এক আধিকারিকের মা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শুনছি। প্রথমে ব্যাঙ্কের শাখাকে জীবাণুমক্ত করতে হবে। ব্যাঙ্কের অন্যান্য কর্মচারী এবং গ্রাহকদের সুরক্ষার জন্য সেটা অত্যন্ত প্রয়োজন। এখন কর্মীরা গৃহ-পর্যবেক্ষণে রয়েছেন। পরে ফের শাখা চালু হবে।”

Advertisement

আরও পড়ুন: অনিশ্চয়তার খাদে তলিয়ে যাচ্ছে অর্থনীতি, শেষ কোথায় জানা নেই

Coronavirus COVID 19 করোনাভাইরাস
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy