Advertisement
E-Paper

ব্যাঙ্কের ‘গাফিলতি’

অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া যাওয়ায় ব্যাঙ্কের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করলেন গ্রাহক। ঘটনাটি ঘটেছে গরফা থানার সাঁপুইপাড়ার কাছে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্কে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৫ ০১:৩৮

অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া যাওয়ায় ব্যাঙ্কের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করলেন গ্রাহক। ঘটনাটি ঘটেছে গরফা থানার সাঁপুইপাড়ার কাছে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্কে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গরফার নস্করপাড়ার বাসিন্দা শ্রীকান্ত নস্কর সম্প্রতি নিজের পারিবারিক সম্পত্তি বিক্রি করে ২৩ লক্ষ টাকা রেখেছিলেন ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গরফা শাখায়। শনিবার সকালে ব্যাঙ্কের লোকজন তাঁর বাড়িতে এসে জানান, অবিলম্বে ভোটার ও প্যান কার্ড নিয়ে ব্যাঙ্কে যেতে। তিনি ব্যাঙ্কে গেলে তাঁকে তাঁর পাশবই আপডেট করতে বলা হয়। তা করার পরে তিনি দেখেন, অজানা তিনটি অ্যাকাউন্টে চলে গিয়েছে তাঁর টাকার বেশির ভাগটাই। পড়ে রয়েছে মাত্র ২০ হাজার টাকা।

ব্যাঙ্কের অফিসারেরা তাঁর সই মিলিয়ে দেখেন, কোনও ভাবে শ্রীকান্তবাবুর সই জাল করে তুলে নেওয়া হয়েছে তাঁর টাকা। যদিও আসল স্বাক্ষরের সঙ্গে জাল স্বাক্ষরের অনেকটাই ফারাক। বিষয়টি কোনও ভাবে নজর এড়িয়ে গিয়েছে ব্যাঙ্কের কর্মচারীদের। এর পরেই শ্রীকান্তবাবু গরফা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ব্যাঙ্কের তরফে গাফিলতির অভিযোগ স্বীকার করে নিয়ে ওই ব্যাঙ্কের মুখ্য জনসংযোগ আধিকারিক মোহন মৈত্র বলেন, ‘‘আমরা এই ঘটনার অভ্যন্তরীণ তদন্ত করছি। আগামীকাল ওই গ্রাহককে ব্যাঙ্কে ডেকে তাঁর সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।’’

customer garfa bank bank fraud garfa bank fraud
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy