ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় (এসআইআর) এ বার নির্বাচন কমিশন তলব করল কবি জয় গোস্বামীকে। মঙ্গলবার তাঁর পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে। সম্প্রতি কবির একটি অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। তাই শুনানিতে আদৌ তিনি উপস্থিত হতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন থাকছে। নতুন বছরের ২ জানুয়ারি তাঁকে তলব করা হয়েছে বলেই জানিয়েছেন কন্যা দেবত্রী গোস্বামী।
২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় এ বারের শুনানিতে জয়কে হাজিরা দিতে বলেছে নির্বাচন কমিশন। বর্তমানে টালিগঞ্জ বিধানসভার ভোটার জয়ের পরিবার। যদিও স্ত্রী কাবেরী ও কন্যা দেবত্রীর নাম খসড়া ভোটার তালিকায় প্রকাশিত হয়েছে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, ২০০২ সাল পর্যন্ত ভোটার তালিকায় নাম পর্যন্ত ছিল না কবির। এমনকি ভোট দিতেও যেতেন না তিনি। কিন্তু তার পর থেকে ধারাবাহিক ভাবে ভোট দিয়ে এসেছেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় তাঁকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে।
গত কয়েক বছরে তাঁর পর পর তিনটি অস্ত্রোপচার হয়েছে। যে কারণে অসুস্থ হয়ে বাড়িতেই রয়েছেন জয়। তাই ২ জানুয়ারির শুনানিতে হাজিরা দিতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান পরিবারের সদস্যেরাই। তবে কন্যা দেবত্রী বলেন, “বাবার কাছে কিছু তথ্য ও নথি চাওয়া হয়েছে। কিন্তু তাঁর শরীরের যা অবস্থা, তাতে তিনি শুনানিতে যেতে পারবেন বলে মনে হয় না। শুনানির দিন বাবার নথি ও তথ্য নিয়ে আমি যাব। দেখা যাক কী হয়।”
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের এসআইআরের শুনানিপর্বে বয়স্ক ভোটারদের শুনানিতে অসুস্থ হয়ে পড়ার একাধিক অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, ৮৫ বছর বয়স উত্তীর্ণ কিংবা গুরুতর অসুস্থ ভোটারদের বাড়ি গিয়ে শুনানির কাজ করা হবে। জয়ের বয়স ৭৪ এবং গুরুতর অসুস্থ। তাই তাঁর ক্ষেত্রে কী অবস্থান নেয় কমিশন, সে দিকেই নজর থাকবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
০৮:৪১
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে -
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা